শিরোনাম
◈ ফ্যামিলি কার্ডে কড়াকড়ি, ৮ ধরনের পরিবার পাবে না সুবিধা ◈ মক্কা প্যাক্টে বাংলাদেশকে নিতে সৌদি-তুরস্ক ইতিবাচক: হুমায়ুন কবির ◈ ছিনতাইকারীর টানে রিকশা থেকে ছিটকে শিক্ষিকার মৃত্যু, হৃদয়বিদারক বর্ণনা স্বামীর ◈ সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা শুরু ◈ ‘সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেছে’ (ভিডিও) ◈ এনবিআরে বড় রদবদল, একযোগে ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি ◈ দিল্লিতে আওয়ামী লীগ নেতাকে নিয়ে অনুষ্ঠানের পরিকল্পনা, বাধা দিল পুলিশ ◈ ফের পেছাল সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন ◈ বাংলাদেশকে বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকটে সহায়তা করবে যুক্তরাজ্য ◈ ৩ কারণে কাটছে না গ্যাস সংকট, বাড়ছে বিদ্যুৎ ঘাটতিও

প্রকাশিত : ১৮ মে, ২০২৪, ০১:১১ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২৪, ০১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুয়েটে অকুপেশনাল সেফটি হেলথ এন্ড এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জাফর ইকবাল, খুলনা: [২] খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে দিনব্যাপী (Occupational Safety Health & Enviroment Management )/ ‘অকুপেশনাল সেফটি হেলথ এন্ড এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

[৩] শনিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইনস্টিটিউট অফ এনভারমেন্ট এন্ড পাওয়ার টেকনোলজির পরিচালক প্রফেসর ড. এ. এন. এম. মিজানুর রহমান, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম।

[৪] কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে ছিলেন- আইইবি’র অকুপেশনাল সেফটি বোর্ড এর চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম। 

[৫] অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ হাসান আলী। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ইএসই বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ