শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৪, ০২:৪০ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২৪, ০২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জবি ক্যাম্পাসে যৌন নিপীড়নের অভিযোগ বাক্স স্থাপন, কমিটি পুনর্গঠন 

অপূর্ব চৌধুরী, জবি: [২] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার মৃত্যুর ঘটনায় ১৯ মার্চ বিভাগের পক্ষ থেকে আয়োজিত শোক সভায় ক্যাম্পাসে যৌন নিপীড়নের অভিযোগ বাক্স বসাতে তাৎক্ষণিকভাবে ছাত্রকল্যাণ পরিচালককে নির্দেশ প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। যার প্রেক্ষিতে সেদিনই বিভিন্ন স্থানে মোট পাঁচটি নতুন বাক্স স্থাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী উভয়েই সংশ্লিষ্ট ঘটনায় অভিযোগ জমা দিতে পারবেন। বাক্সগুলোর চাবিও উপাচার্যের কাছে জমা রয়েছে। 

[৩] এর আগে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি প্রতিরোধ কমিটিতে গত দুই বছরের বেশি সময়ে অভিযোগ এসেছে মাত্র দুটি। একটির তদন্ত প্রতিবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দিয়েছে কমিটি। অপরটির তদন্ত চলছে বলে জানা গেছে। 

[৪] সুপ্রিম কোর্টের নির্দেশনার আলোকে বিশ্ববিদ্যালয়ের ৯৩তম সিন্ডিকেট সভায় যৌন নিপীড়ন প্রতিরোধকল্পে সাত সদস্যবিশিষ্ট অভিযোগ কমিটি পুনর্গঠন করা হয়েছে। গত ১২ডিসেম্বর সিন্ডিকেট সভাটি অনুষ্ঠিত হলেও সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হালনাগাদকৃত তথ্য উপস্থাপন করা হয়।

[৫] বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলেন, ক্যাম্পাস জুড়ে নতুন করে অভিযোগ বাক্স স্থাপনের উদ্যোগ প্রশংসার দাবিদার। তবে কেবল অভিযোগ বাক্স স্থাপনের মধ্যেই বিষয়টি যেন সীমাবদ্ধ না থাকে। বিগত সময়ে যৌন নিপীড়নের অভিযোগ করার পরেও সেগুলোর নিষ্পত্তি কিংবা তদন্তের প্রতিবেদন জমা হওয়ার পর দ্রুততম সময়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার ঘটনা আমরা দেখিনি। তবে বর্তমান উপাচার্য এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছেন। যার ফলে আমরা আশাবাদী যৌন নিপীড়নের অভিযোগগুলো আর চাপা পড়ে থাকবে না।

[৬] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ড. জি এম আল-আমীন বলেন, শিক্ষার্থীদের জন্য কমফোর্টেবল জোনেই বাক্সগুলো দেওয়া হয়েছে। উপাচার্য মহোদয় নিজেই বিষয়টি পর্যবেক্ষণ করবেন।

[৭] সার্বিক বিষয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন,আমাদের দুইজন নারী সহকারী প্রক্টর আছেন। তাদেরকে জোন ভাগ করে দেওয়া হবে। বাক্সগুলো তারা চেক করবেন। প্রতিমাসে চেক করা হবে সেগুলো। আপাতত ঈদের পর বাক্সগুলো খুলবো।  অভিযোগগুলো আমার কাছেই প্রথমে নিয়ে আসা হবে। প্রতিটি অভিযোগের বিষয়েই করণীয় গ্রহণ করা হবে।

[৮] তিনি বলেন, আরও কিছু যৌন হয়রানির অভিযোগ তদন্ত শেষ হয়েছে। পরবর্তী সিন্ডিকেট সভায় সেগুলোর বিষয়ে আমরা আলোচনা করে যথাযথ ব্যবস্থা নিব। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ