শিরোনাম
◈ ভারতে ‌গি‌য়ে নিজ দ‌ল জিম্বাবু‌য়ের খেলা দেখার মতো অর্থ নেই ভক্তদের ◈ প্রোটিয়াদের কাছে বিধ্বস্ত, এখন সমীকরণের জালে ভারত ◈ শিক্ষকের আচরণ পাচ্ছি না, আপনারা জাতিকে কী দেবেন: শিক্ষামন্ত্রীর এক প্রশ্নে নাজেহাল শিক্ষক নেতারা! (ভিডিও) ◈ ৩০ বিলিয়ন ডলার ঋণ শোধে বড় চ্যালেঞ্জে সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে আলোচনায় যারা ◈ সংরক্ষিত আসনে সংসদে যেতে চান রাজপথে দীর্ঘ আন্দোলন ওটকশোর বিএনপি নেত্রীরা ◈ নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে : মির্জা ফখরুল (ভিডিও) ◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৪, ০৭:২৮ বিকাল
আপডেট : ০২ মার্চ, ২০২৪, ০৭:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক বাজারে বাড়লো তেলের দাম

ববি বিশ্বাস: [২] শুক্রবার বেঞ্চমার্ক-ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়েছে ২ শতাংশের অধিক। বর্তমানে প্রতি ব্যারেল ডব্লিউটিআই বিক্রি হচ্ছে ৭৯ দশমিক ৯৭ ডলারে ও ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ৮৩ দশমিক ৫৫ ডলারে। 

[৩] হিসেব অনুযায়ী নতুন দাম বৃহস্পতিবারের তুলনায় প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডে বেড়েছে ২ শতাংশ এবং ডব্লিউটিআইয়ে বেড়েছে ২ দশমিক ১০ শতাংশ।

[৪] এ বিষয়ে যুক্তরাজ্যভিত্তিক বাজার পর্যবেক্ষণ সংস্থা এমইউএফজির কমোডিটি, ইসিজি এবং ইমার্জিং মার্কেট বিভাগের প্রধান এহসান খোমান রয়টার্সকে জানান, করোনা মহামারির ২ বছর এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র বেড়েছে ডলারের দাম। সে সময় বিশ্বজুড়ে মৃদু অর্থনৈতিক মন্দা সৃষ্টি হয় এবং তার প্রভাব পড়ে তেলের বাজারে।

[৫] ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র ও ইউরোপ।

[৬] ২০১৯-২০২২ অর্থবছরগুলোর বাজার স্থিতিশীল রাখতে ওপেক প্লাস তেলের উত্তোলন হ্রাসের সিদ্ধান্ত নেয়ে যার কারণে তেলের বাজার চাঙ্গা রাখা সম্ভব হয়। সম্পাদনা: ইকবাল খান

বিবি/আইকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়