শিরোনাম
◈ ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই, বদলাবে শিখনপদ্ধতি ◈ লন্ডন হাইকমিশন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার, ভিসা সার্ভার নিয়ে সতর্কবার্তা ◈ পঞ্চগড়ে এক টাকায় চারটি লাউ, ২ টাকায় ১ কেজি পেঁপে; উৎপাদন খরচ না পেয়ে গাছ কাটছেন কৃষক ◈ উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমাই পাহাড় কাটা, হুমকিতে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও জীববৈচিত্র্য ◈ দেশে গ্যাস উৎপাদনে বড় ধস, এক বছরে কমেছে ৬৮ বিলিয়ন ঘনফুট: এলএনজি আমদানিনির্ভরতা বাড়ার শঙ্কা ◈ আ‌মে‌রিকা হামলা কর‌লে উপসাগরজুড়ে পাল্টা আঘাতের পরিধি বাড়াবে ইরান: ওয়াল স্ট্রিট জার্নালের প্রতি‌বেদন ◈ ইসরায়েলের প্রতিরক্ষায় ১১ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের ◈ দুই মাস আগে আপত্তি, এখন ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর পাশে এএফসি  ◈ বাংলাদেশের রাজনীতিতে ‘গুপ্ত’ বিতর্ক কেন, বিএনপি-জামায়াতের বিরোধে বাড়ছে অবিশ্বাস? ◈ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৪৮ ঘণ্টার মধ্যে রূপ নিতে পারে, বাংলাদেশে বৃষ্টির আভাস

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৪, ০৩:৪৯ দুপুর
আপডেট : ০১ মার্চ, ২০২৪, ০৩:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দামের আশায় সালথায় হালি পেঁয়াজ উত্তোলন শুরু করেছে চাষিরা

আবু নাসের, সালথা (ফরিদপুর): [২] মাঠকে মাঠ সবুজ রঙ্গের গাছের গোড়ায় উঁকি মারছে লাল রঙ্গের হালি পেঁয়াজ। কযেকদিন পরেই পেঁয়াজ উত্তোলনের উপযোগী হয়ে উঠবে। তার আগেই বাজারে পেঁয়াজের দাম ভালো পাওয়ায়  ফরিদপুরের সালথায় হালি পেঁয়াজ উত্তোলনের কাজ শুরু করেছে চাষিরা। 

[৩] ফলন একটু কম হলেও দামে পুষিয়ে যাচ্ছে তাদের। প্রতি বিঘায় ফলন হচ্ছে ৬০ থেকে ৮০ মণ। আবহাওয়া যদি অনুকূলে থাকে তাহলে আর ১৫দিন পরে পেঁয়াজ উত্তোলন করলে ৮০ থেকে ৯০ মণ বিঘাপ্রতি ফলন হবে বলে জানা গেছে।  

[৪] উপজেলা কৃষি অফিস জানিয়েছেন, এবছর সালথা উপজেলায় ১১ হাজার ১৫০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। সর্বমোট ১ লাখ ৭৫ হাজার মেঃটন পেঁয়াজ উৎপাদণ হওয়ার সম্ভাবনা রয়েছে। 

[৫] উপজেলার গট্টি ইউনিয়নের লিখন মাতুব্বর নামে এক তরুন চাষি বলেন, নিচু জমি থেকে পেঁয়াজ উত্তোলন শুরু করেছি।  ফলন বিঘাপ্রতি ৮০ মন করে হচ্ছে। সালথার হাটে প্রতিমণ পেঁয়াজ ৩৭৫০ টাকা করে বিক্রি করেছি। ফলনও ভালো, দামও ভালো, সবমিলিয়ে আমরা ভালো আছি। দাম এরকম থাকলে চাষিরা লাভবান হবে। 

[৬] আহাদ মৃধা নামে আরেক চাষি বলেন, একবিঘা জমি থেকে পেঁয়াজ উঠাচ্ছি। যদিও ফলন একটু কম হচ্ছে। বাজারে পেঁয়াজের দাম ভালো পাচ্ছি, তাই ফলন কম হলেও দামে পুষিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, বাকি জমির পেঁয়াজ ঘরে রাখার জন্য কয়েকদিন পরে উঠানো হবে। তবে পুরো সিজনে প্রতিমণ পেঁয়াজ ২৫শ টাকার নিচে হলে আমাদের লোকসান হবে। কারণ পেঁয়াজ চাষে খরচ অনেক বেশি।

[৭] উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ তুরাজ বলেন, এবছর সালথায় ১১ হাজার ১৫০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ করা হযেছে। উপজেলার মোট জমির পেঁয়াজ উৎপাদণের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৫ হাজার মেঃ টন। আবহাওয়া যদি পেঁয়াজের অনুকূলে থাকে তাহলে উৎপাদন লক্ষমাত্রা ছাড়িয়ে যেতে পারে।

[৮] বর্তমানে বাজারে পেঁয়াজের দাম ভালো পাওয়ায় দু-একজন চাষি পেঁয়াজ উত্তোলন শুরু করেছে। কয়েকদিন পর পেঁয়াজ ভালো করে পাকবে তারপর পুরোদমে পেঁয়াজ উত্তোলন শুরু হবে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস