শিরোনাম
◈ থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : বিমানমন্ত্রী ◈ ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস ◈ পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির ◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান!

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৩, ০৬:৫২ বিকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৩, ০৬:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনৈতিক অস্থিরতায় রাজস্ব আদায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা

আমিনুল ইসলাম: [২] রাজনৈতিক অস্থিরতায় রাজস্ব আদায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

[৩] রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে মিনি কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ১৯ নভেম্বর থেকে ২১ নভেম্বর প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিএসসিতে ২০২৩-২৪ করবর্ষের আয়কর রিটার্ন গ্রহণ ও প্রাপ্তি স্বীকারপত্র দেয়া হবে। এছাড়াও সেখানে টিআইএন রেজিস্ট্রেশন, এ-চালান এর মাধ্যমে কর প্রদান, ই-রিটার্ন দাখিল, নতুন আয়কর আইন বিষয়ক পরামর্শ ও তথ্য-সেবা প্রদান করা হবে। 

[৪] এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালসহ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকরা উপস্থিত ছিলেন। 

[৫] এনবিআর চেয়ারম্যান বলেন, দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় যদি অর্থনীতি বাধাগ্রস্ত হয় তাহলে অবশ্যই রাজস্ব আহরণে নেতিবাচক প্রভাব পড়বে এবং চ্যালেঞ্জের মুখে পড়বে। এতে ভ্যাট আহরণ বাধাগ্রস্ত হবে। আর ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি কমালে কমবে রাজস্ব।

[৬] তিনি বলেন, নভেম্বরের পর রিটার্ন জমার সুযোগ থাকলেও কর অব্যাহতি এ রিবেটসহ নানা সুবিধা পাবেন না করদাতারা। নতুন আইন অনুযায়ী জরিমানাসহ রিটার্ন দিতে হবে। সম্পাদনা: সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়