শিরোনাম
◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার ◈ ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন মানবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ আওয়ামী লীগের বিচার ও ক্ষমা প্রার্থনা ছাড়া কি সম্ভব ‘রিকনসিলিয়েশন’? যা বললেন বিশেষজ্ঞরা ◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি ◈ স্ক্যামার নাকি ভিকটিম? 'স্ক্যাম সিটি'র অন্ধকার দুনিয়া, মিয়ানমারের সাইবার ক্রীতদাসদের গল্প (ভিডিও)

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:২৯ রাত
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতদিনে বইমেলায় এসেছে  ৫৩৫ নতুন বই  

অমর একুশে বইমেলার

সঞ্চয় বিশ্বাস: অমর একুশে বইমেলার সপ্তমদিনে নতুন বই এসেছে ১০৮টি। আর সাতদিনে নতুন বই এসেছে ৫৩৫টি। মেলার বিভিন্ন স্টলে পাওয়া যাচ্ছে এসব বই। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। জাগোনিউজ

সপ্তমদিনে আসা ১০৮ নতুন বইয়ের মধ্যে কবিতার বই ৩১টি, উপন্যাস ১৬টি, গল্প ১৩টি, প্রবন্ধ দুটি, গবেষণা দুটি, শিশুসাহিত্য দুটি, জীবনী পাঁচটি, ভ্রমণবিষয়ক একটি, ইতিহাস বিষয়ক একটি, রাজনীতি একটি, স্বাস্থ্যবিষয়ক একটি, অনুবাদ দুটি, মুক্তিযুদ্ধবিষয়ক তিনটি, বিজ্ঞানবিষয়ক তিনটি, সায়েন্স ফিকশন একটি ও অন্যান্য ১৩টি বই রয়েছে।

এদিন বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় স্মরণ। এতে ‘মাহবুব তালুকদার’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন গাজী রহমান। ‘আলী ইমাম’ শীর্ষক আহমাদ মাযহার লিখিত প্রবন্ধ তার অনুপস্থিতিতে পাঠ করেন মোকারম হোসেন। আলোচনায় অংশগ্রহণ করেন ড. নিমাই মন্ডল, আমীরুল ইসলাম এবং ওমর কায়সার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদুর রেজা সাগর।

এসবি২

  • সর্বশেষ