শিরোনাম
◈ জুনিয়র এশিয়া কাপ হকি‌তে কাজাখস্তানকে হা‌রি‌য়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ আগামী ১২ সে‌প্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বি‌শেষ অ‌ভিযান ◈ রোনাল্ড কোমান গোলকিপার হয়েও জোড়া গোল কর‌লেন  ◈ বর্জ্য সুতা আমদানিতে নতুন শর্ত, ব্যাংক গ্যারান্টিতে মিলবে ১০–৩০ কাউন্টের অনুমতি ◈ জবিতে বোরকা পরে নারীর ছদ্মবেশে পুরুষ, নেপথ্যে কারণ যা জানাগেল ◈ ৩১ ডিসেম্বরের মধ্যে এমআরপি বন্ধ, শতভাগ ই-পাসপোর্ট চালুর পথে বাংলাদেশ ◈ উচ্চ শিক্ষায় বিদেশযাত্রার ক্ষেত্রে টাকার বি‌নিম‌য়ে ভুয়া ব্যাংক স্টেটমেন্টের জমজমাট ব্যবসা! ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: জড়িতদের ছাড় নয়, কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা সরকারের ◈ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ ব্যয়ে নতুন নির্দেশনা, বিল দাখিলে মানতে হবে ৭ শর্ত ◈ শাহজালাল বিমানবন্দরে পণ্য চুরি: ভারতের একটি কারাগারে বন্দি আমদানিকারক, নেপথ্যে কারা? (ভিডিও)

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৩, ০৩:০২ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২৩, ০৬:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড়ছে না সময়, মঙ্গলবার পর্দা নামছে বাণিজ্য মেলার

বাণিজ্য মেলা

সাজিয়া আক্তার: ব্যবসায়ীদের আবেদন সত্ত্বেও এবারের মেলার সময়সীমা বাড়ানো হচ্ছে না। নির্ধারিত সময়েই শেষ হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৭তম আসর। আগামী মঙ্গলবার (৩১ জানুয়ারি) দ্বিতীয়বারের মতো পর্দা নামছে রাজধানীর পূর্বাচলে মেলার স্থায়ী ভেন্যু বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শন কেন্দ্রে অনুষ্ঠিত মেলা । ঢাকা পোস্ট

আয়োজন সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান জানান, ব্যবসায়ীরা সবসময় মেলায় সময় বাড়ানোর একটা আবেদন করে থাকেন। যেহেতু নির্ধারিত সময়ে মেলা শুরু হয়েছে তাই সময় বাড়ানো হবে না। কেউ যদি সঠিক সময়ে ব্যবসা শুরু করতে না পারে এটা তাদের ব্যর্থতা। তাই নির্ধারিত সময়েই মেলা শেষ হবে। মঙ্গলবার মেলায় সমাপনী অনুষ্ঠান। বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সমাপনী অনুষ্ঠানে অতিথি থাকবেন।

প্রত্যাশার চেয়ে মেলায় এবার দর্শনার্থীদের উপস্থিতি বেশি ছিল দাবি করে আয়োজন সংস্থার ঊর্ধ্বতন এ কর্মকর্তা বলেন, যদি দর্শনার্থীদের আগমন ও উপস্থিতি বিবেচনা করি তাহলে বলবো এবার প্রত্যাশার চেয়ে বেশি ছিল। গত দুই দিন প্রায় ৩ লাখ করে দর্শনার্থী এসেছেন। 

তবে ব্যবসায়ীদের দাবি দর্শনার্থী বেশি থাকলেও তেমন কেনাকাটা করেনি। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় অনেক বেশি কেনাকাটা করবে এটা প্রত্যাশা করাও ঠিক নয় বলে উল্লেখ করেন তিনি।

গত ১ জানুয়ারি মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি ঢাকার ২৭তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ১৯৯৫ সাল থেকে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন ও উৎপাদনে সহায়তার জন্য এ মেলার আয়োজন করা হয়। আগে বাণিজ্য মেলা রাজধানীর শেরে বাংলা নগরের চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের খোলা মাঠে অনুষ্ঠিত হতো। ২০২২ সাল থেকে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার প্রাঙ্গণ মেলার জন্য জায়গা নির্ধারিত হয়েছে।

এবারের বাণিজ্য মেলায় ১০টি দেশের ১৭টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকছে। তবে সাপ্তাহিক বন্ধের দিন রাত ১০টা পর্যন্ত মেলা চলে। এবার মেলায় প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা। মেলার টিকিট অনলাইনে কিনলে ৫০ শতাংশ ছাড়ের সুযোগ রয়েছে। এছাড়াও মেলায় প্রায় এক হাজার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাসহ বিদেশি প্রতিষ্ঠানের জন্য ১৭টি প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন ও স্টল রয়েছে। দেশি ও বিদেশি প্রতিষ্ঠানের জন্য দুটি হলের বাইরে মিলে মোট ৩৩১ টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন রয়েছে।

এসএ/এসএ 

  • সর্বশেষ