শিরোনাম
◈ সাজেকে গুলিবর্ষণের ঘটনায় আটকে পড়া ৩ হাজার পর্যটক উদ্ধার: আইএসপিআর ◈ আইনের শাসন সূচকে দুই ধাপ এগিয়েও আফ্রিকার বহু দেশের পেছনে বাংলাদেশ ◈ ক্ষুধা মোকাবিলায় বাংলাদেশের অগ্রগতি, অবনতি ভারত-পাকিস্তানের: ২০২৬ সালের বৈশ্বিক ক্ষুধা সূচক ◈ রুমিন ফারহানার নামে ছড়ানো ছবি নিয়ে বিভ্রান্তি, ঘৃণা ছড়ানোর অভিযোগে দিলেন ব্যাখ্যা ◈ হেফাজতে ইসলামের নেতৃত্বে ৭ দলের নতুন জোট ‘সমমনা ইসলামী দল’, ৫ ডিসেম্বর পরবর্তী বৈঠক ◈ ‘বাদাম বেচি, জীবন সার্থক, প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে আবেগাপ্লুত দাকোপের রাজু ◈ ‘বিন লাদেনের মতো দাউদ ইব্রাহিমও পাকিস্তানে লুকিয়ে আছেন’, জাতিসংঘের প্রতিনিধিকে ভারতের জবাব ◈ হঠাৎ ইরান সীমান্তের কাছে ইসরায়েলের বিশাল সামরিক অভিযান, শক্তি প্রদর্শনে নতুন তৎপরতা ◈ হেলিকপ্টারে সুন্দরবন পরিদর্শন শেষে দাকোপ থেকে নৌপথে মোংলা বন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ সৌদিতে হামলার উত্তেজনার মধ্যেই দাম্মাম রুটে ফ্লাইট চালু রাখল বিমান, গেলেন ৩৭৯ যাত্রী

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২২, ০৪:৫৮ দুপুর
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২২, ০৪:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপানে রপ্তানি হবে দেশের চামড়াপণ্য

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠান

বিপ্লব বিশ্বাস : এক্সপো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসাদ চৌধুরী এবং ইরিশা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুবর্ণা নন্দী নিজ নিজ কোম্পানির পক্ষে সমঝোতায় স্বাক্ষর করেন।

গত বৃহস্পতিবার জাপানের রাজধানী টোকিওতে এক্সপো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসাদ চৌধুরী এবং ইরিশা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুবর্ণা নন্দী নিজ নিজ কোম্পানির পক্ষে সমঝোতায় স্বাক্ষর করেন।

এ সময় জাপানের বাংলাদেশ থেকে চামড়া, কৃত্রিম চামড়া ও চামড়াজাত পণ্য এবং কৃষিপণ্য আমদানি করবে জাপানের কোম্পানি ইরিশা লিমিটেড। দেশের এক্সপো গ্রুপের উৎপাদিত এসব পণ্য জাপানের বাজারে বিপণন করবে জাপানের ইরিশা লিমিটেড। এ নিয়ে ইতিমধ্যে দুই কোম্পানির মধ্যে সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়েছে।

জাপানের রাজধানী টোকিওতে গত বৃহস্পতিবার এক্সপো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসাদ চৌধুরী এবং ইরিশা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুবর্ণা নন্দী নিজ নিজ কোম্পানির পক্ষে সমঝোতায় স্বাক্ষর করেন। এই সমঝোতার আওতায় এক্সপো গ্রুপের অক্সিজেন ব্র্যান্ডের চামড়াপণ্য, এক্সপো কৃত্রিম চামড়া ও চামড়াপণ্য, ফোম, মেট্রিকস, পিলো এবং রাঙামাটি ফুড প্রোডাক্টসের উৎপাদিত কেমিক্যালমুক্ত কৃষিপণ্য যাবে জাপানে।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে এক্সপো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসাদ চৌধুরী বলেন, ইরিশা লিমিটেড জাপানের ক্রেতাদের কাছে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান। জাপানের বাজারে ইরিশার মাধ্যমে বছরে এক কোটি ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা রয়েছে এক্সপো গ্রুপের।

বিবি/জেএ

  • সর্বশেষ