শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২২, ০৩:০০ দুপুর
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২২, ১১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গত বছরের চেয়ে প্রবাসী আয় ১ বিলিয়ন ডলার কমতে পারে

ডলার

খালিদ আহমেদ: ২০২১ সালের তুলনায় চলতি বছর বাংলাদেশের রেমিট্যান্স বা প্রবাসী আয় ১ বিলিয়ন ডলার কমতে পারে বলে ধারণা করেছে বিশ্বব্যাংক। চলতি বছরে বাংলাদেশে প্রবাসী আয় ২১ বিলিয়ন ডলার আসতে পারে, যা গত বছর ছিল ২২ বিলিয়ন ডলার। আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিশ্বব্যাংকের প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে। 

প্রতিবেদনের তথ্য অনুসারে, শীর্ষ আট প্রবাসী আয়ের দেশগুলোর মধ্যে বাংলাদেশ সপ্তম স্থানে থাকবে। গত বছরও বাংলাদেশ একই অবস্থানে ছিল। এ বছর প্রথম অবস্থানে থাকবে ভারত। দেশটিতে ১০০ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসবে। তালিকায় এর পরেই থাকবে মেক্সিকো (৬০ বিলিয়ন ডলার), চীন (৫১ ডলার), ফিলিপাইন (৩৮ বিলিয়ন ডলার), মিসর (৩২ বিলিয়ন ডলার) ও পাকিস্তান (২৯ বিলিয়ন ডলার)।

কেএ/এএ

  • সর্বশেষ