শিরোনাম
◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২২, ০৩:৫৭ দুপুর
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২২, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড়ানো হয়েছে আয়কর রিটার্ন দাখিলের সময়

মহসীন কবির: আয়কর রিটার্ন দেয়ার সময় একমাস বাড়ানো হয়েছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা। বুধবার (৩০ নভেম্বর) জাতীয় আয়কর দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এ কথা জানালেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ স্লোগানকে সামনে রেখে এনবিআর জাঁকজমকপূর্ণভাবে দিবসটি উদযাপন করছে। দিবসটির এ বছরের প্রতিপাদ্য: ‘যথাযথ কর প্রদানের মাধ্যমে করদাতাদের রাষ্ট্রের উন্নয়নে অংশগ্রহণ নিশ্চিতকরণ’।

এদিকে মঙ্গলবার (২৯ নভেম্বর) আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়াতে অনুরোধ জানিয়ে এনবিআর’কে চিঠি দিয়েছিল ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। এদিন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত একটি চিঠি এনবিআর-এর চেয়ারম্যান বরাবর পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, কোভিড-১৯-এর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ও চলমান বিশ্ব অর্থনৈতিক সংকটময় পরিস্থিতিতে বর্তমানে শিল্প উৎপাদন, ব্যবসা-বাণিজ্য ও সেবাখাত বিরাট চ্যালেঞ্জের মধ্যদিয়ে চলছে। আর্থিক খাতে বিরাজমান পরিস্থিতির কারণে সময়মতো রিটার্ন দাখিল করা অনেকের পক্ষেই সম্ভব হচ্ছে না বিধায় এক মাস সময় বাড়ানো একান্ত প্রয়োজন বলে এফবিসিসিআই মনে করে।

এমন অবস্থায় সর্বোচ্চ সংখ্যক করদাতার স্বার্থে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর জন্য এফবিসিসিআইর পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়