শিরোনাম
◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২২, ০৮:২৩ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০২২, ০৮:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদ্মা ব্যাংক ও রয়্যাল গ্রুপের সমঝোতা

পদ্মা ব্যাংক ও রয়্যাল গ্রুপ

মনজুর এ আজিজ : গ্রাহক সুবিধা বাড়াতে রয়্যাল গ্রুপের সঙ্গে একটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছে পদ্মা ব্যাংক। রাজধানীর ধানমন্ডিতে রয়্যাল গ্রুপের প্রধান কার্যালয়ে সম্প্রতি দুই পক্ষের মধ্যে এ চুক্তি সই হয় বলে পদ্মা ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। চুক্তির ফলে পদ্মা ব্যাংকের কার্ডধারীরা হোটেল গ্র্যান্ড রয়্যালে অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ সেবা উপভোগের সুযোগ পাবেন। 

এছাড়া রয়্যাল বুফে রেস্তোরাঁয় থাকছে বিশেষ ডিসকাউন্ট আর সোনারগাঁও রয়্যাল রিসোর্টে রুম রেট, খাবার এবং ভেন্যুতে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন ব্যাংকের গ্রাহকরা।

অনুষ্ঠানে পদ্মা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও জাবেদ আমিন এবং রয়্যাল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হুমায়ুন কবির ফাহাদ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের হেড অব সেগমেন্টস নাফিসা আরা এবং দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, হোটেল গ্র্যান্ড রয়্যাল, রয়্যাল বুফে রেস্তোরাঁ এবং সোনারগাঁও রয়্যাল রিসোর্ট রয়্যাল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান।

এমএএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়