শিরোনাম
◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন ◈ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ দুই হাইভোল্টেজ ম্যাচের আগে বার্সেলোনা শিবিরে জোড়া ধাক্কা ◈ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি পেলে পরবর্তী পদক্ষেপ, জানালেন শামা ওবায়েদ ◈ কিশোর গ্যাং প্রতিরোধে দেশের সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ টাইগার শ্রফকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩, আরও যে তথ্য সামনে এসেছে ◈ ফ্রান্সে স্কুলের আন্দোলন যেভাবে রাজনৈতিক সংকটে পরিণত হলো ◈ সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর, গুলি কেন খেলেন ইশরাক ভাই: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ বিরোধিতার নামে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা: তারেক রহমান ◈ কেউ আইনের ঊর্ধ্বে নন, ইশরাকের বিষয়ে আরও যা বললেন আইনমন্ত্রী

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৬, ০৮:২৯ রাত
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৬, ০৯:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেস্তোরাঁ মালিকদের জিম্মি করে মাসিক চাঁদা আদায়ের অভিযোগ ফুড গ্রুপের বিরুদ্ধে

ব্যবসায়ীরা২০২৬ সালের জুন মাসে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইগড় এলাকায় ‘মুনা’স কিচেন’ নামে একটি রেস্তোরাঁ শুরু করেন তয়না হাসান মুনা। রেস্তোরাঁটি চালু করার কিছুদিনের মধ্যেই ‘ফুড রিভিউয়ার্স নারায়ণগঞ্জ’ নামের একটি ফেসবুক গ্রুপে তার খাবারের মান নিয়ে একাধিক নেতিবাচক পোস্ট দেখতে পান।

এরপরই তার হোয়াটসঅ্যাপ নাম্বারে একজন যোগাযোগ করে বলেন, মাসিক ‘সাবস্ক্রিপশন’ নিলে রেস্তোরাঁর বিরুদ্ধে আর নেতিবাচক পোস্ট আসবে না।

মুনা দ্য ডিসেন্টকে বলেন, “হোয়াটসঅ্যাপে এক নম্বর থেকে মেসেজ আসে আপু আমি 'ফুড রিভিউয়ার্স নারায়ণগঞ্জ' থেকে আকাশ বলছি। আপনার রেষ্টুরেন্টের নামে অনেক অভিযোগ আসছে। আমাদের গ্রুপের সাবস্ক্রিপশন নিন। তাহলে আর নেগেটিভ পোস্ট আসবে না। সেখানে সাবস্ক্রিপশন এর মূল্য আকাশ উল্লেখ করেন প্রতিমাসে বিশ হাজার টাকা করে। এই ফি দিয়ে সাবস্ক্রিপশন কিনলে সাথে কিছু সুবিধাও অফার করা হয় যার মধ্যে রয়েছে: ৬০টি প্রমোশনাল পোস্ট, ফুড ফটোশপ, সেই সাথে একজন ব্লগার পজিটিভ ভিডিও করবে রেষ্টুরেন্ট নিয়ে।”

মুনা দ্য ডিসেন্টকে একটি ভিডিও পাঠান (যেটি তাকে আগে পাঠানো হয়েছিল) যেখানে আকাশকে বলতে শোনা যায়, “আমাদের গ্রুপে ৫ লক্ষ প্লাস সদস্য আছে। নারায়ণগঞ্জের প্রায় সব রেস্টুরেন্টই আমাদের সাথে কাজ করে। আমাদের সাথে কাজ করলে আপনি ভালো ফিডব্যাক পাবেন। সেজন্যই আপনাকে নক করা। আমরা মার্কেটিং করে দিবো।”

Advertisement