শিরোনাম
◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত

প্রকাশিত : ১১ জুন, ২০২৬, ১২:৫৯ রাত
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাজেটে সিগারেটপ্রেমীদের জন্য দুঃসংবাদ, বাড়ছে সব স্তরের দাম

সিগারেটপ্রেমীদের জন্য দুঃসংবাদ আসছে এবারের বাজেটে। জনস্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে সরকার আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ‘সিন ট্যাক্স’ আরোপের অংশ হিসেবে চার স্তরের সিগারেটের দাম বাড়াতে যাচ্ছে। সিগারেটের দাম সর্বনিম্ন দুই থেকে ২৫ টাকা পর্যন্ত বাড়তে পারে। 

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, সবচেয়ে বেশি দাম বাড়তে পারে প্রিমিয়াম বা অতি-উচ্চ স্তরের সিগারেটের ক্ষেত্রে। এই স্তরে ১০ শলাকার এক প্যাকেট সিগারেটের দাম বর্তমানের ১৮৫ টাকা থেকে একলাফে ২৫ টাকা বাড়িয়ে ২১০ টাকা করা হতে পারে।

উচ্চ স্তরের সিগারেটের দাম প্রতি প্যাকেট ১৪০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা হতে পারে। পাশাপাশি, মধ্যম স্তরের ১০ শলাকার এক প্যাকেট সিগারেটের দাম বর্তমানের ৮০ টাকা থেকে বাড়িয়ে ৯০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। 

তবে সবচেয়ে কম দাম বাড়বে নিম্ন স্তরের সিগারেটের। বর্তমানে ১০ শলাকার এক প্যাকেট নিম্ন স্তরের সিগারেটের মূল্য ৬০ টাকা, যা মাত্র দুই টাকা বাড়িয়ে ৬২ টাকা নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে।

জানা গেছে, সিগারেটে সর্বোচ্চ সম্পূরক শুল্ক ৬৭ শতাংশ করার প্রস্তাব দেওয়া হতে পারে। এছাড়া নিকোটিন পাউচ আমদানিতে এই শুল্ক ৪০ শতাংশ করার কথাও বিবেচনায় রয়েছে।

একই সঙ্গে প্রথমবারের মতো নতুন তামাকপণ্য নিকোটিন পাউচের দাম নির্ধারণ করতে যাচ্ছে সরকার। আগামী বাজেটে ১০ গ্রাম নিকোটিন পাউচের দাম নির্ধারণ করা হচ্ছে ৫০০ টাকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়