শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬, ১২:৪৮ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩৭০ কোটি ডলারের চুক্তি, বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান

জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস যুক্তরাষ্ট্রভিত্তিক উড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের সঙ্গে বহুল আলোচিত উড়োজাহাজ ক্রয়ে চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাজধানীর একটি অভিজাত হোটেলে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি, কূটনীতিক এবং এভিয়েশন খাতের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বিমানের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের পক্ষে প্রতিষ্ঠানটির প্রতিনিধি চুক্তিতে সই করবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, চুক্তির আওতায় বিমান ১৪টি নতুন উড়োজাহাজ কেনার পরিকল্পনা করেছে। এর মধ্যে রয়েছে ৮টি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং ৪টি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স। এই চুক্তির সম্ভাব্য মূল্য প্রায় ৩৭০ কোটি মার্কিন ডলার, যা দেশের এভিয়েশন খাতে অন্যতম বড় বিনিয়োগ হিসেবে বিবেচিত হচ্ছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই বহর সম্প্রসারণের মাধ্যমে বিমানের দীর্ঘযাত্রার রুটে সক্ষমতা বাড়বে এবং আঞ্চলিক রুটগুলোতেও কার্যক্রম আরও জোরদার করা যাবে।

ড্রিমলাইনার উড়োজাহাজগুলো ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার দীর্ঘযাত্রার গন্তব্যে সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে ৭৩৭-৮ ম্যাক্স উড়োজাহাজগুলো স্বল্প ও মধ্যম যাত্রার রুটে কার্যক্রম পরিচালনায় সহায়ক হবে। এমন সময় এই চুক্তি হতে যাচ্ছে, যখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতি চলছে, যা দেশের এভিয়েশন খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে।

প্রসঙ্গত, উড়োজাহাজ বিক্রি নিয়ে দীর্ঘদিন ধরে বোয়িং ও এয়ারবাসের মধ্যে প্রতিযোগিতা চলছিল। বিশেষ করে ২০২৩ সালে ইউরোপীয় কূটনৈতিক তৎপরতার পর এয়ারবাস কিছুটা এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত বোয়িংই চুক্তির দৌড়ে এগিয়ে যায়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়