শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৬, ০৬:১১ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলা‌দেশ জ্বালানি আমদানির জন্য আইএমএফের কাছে অতিরিক্ত তহবিল চেয়েছে

ডেস্ক রি‌পোর্ট : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানির মূল্যবৃদ্ধি ফলে দেশের ডলার রিজার্ভ কমে যেতে পারে এমন আশঙ্কায় আইএমএফের কাছে অতিরিক্ত তহবিল চেয়েছে বাংলাদেশ।

ইরান নতুন করে হামলা শুরু করায় অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৪ ডলারের সামান্য নিচে পৌঁছেছে। ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলা শুরুর আগে বিশ্বব্যাপী তেলের দাম ব্যারেলপ্রতি ৬৬ থেকে ৭২ ডলারে লেনদেন হচ্ছিল।

১২ই মার্চ পর্যন্ত দেশে মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৯ দশমিক ৬৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যা দিয়ে প্রায় পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। এছাড়া পণ্য পরিবহন খরচ এবং বীমা প্রিমিয়ামও বেড়েছে।

এমন পরিস্থিতিতে গতকাল আইএমএফের এশিয়া-প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসনের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংস্থাটির কাছে বাড়তি তহবিল চেয়েছেন। সূত্র, ডেই‌লি স্টার

  • সর্বশেষ
  • জনপ্রিয়