শিরোনাম
◈ ইসরায়েলপন্থিদের কোটি ডলারের প্রচারণা পেরিয়ে জয়ী ফিলিস্তিনপন্থি আয়েশা! ◈ বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা ◈ টি-টো‌য়ে‌ন্টি সিরিজের সূচি এগিয়ে আনার প্রস্তাব আফগানিস্তানের! জট কাটতে পারে ভারতের বাংলাদেশ সফরের ◈ শত্রুকে এক পা-ও এগোতে দেওয়া হবে না : ইরানের নৌবাহিনী প্রধানের হুঁশিয়ারি ◈ হঠাৎ টানা ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, হাজারো মানুষের দুর্ভোগ ◈ সরকার কেন এখন কলেরার টিকা দিচ্ছে? এই টিকার কি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে? ◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২২, ০৯:৫৬ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০২২, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোনালী-অগ্রণী ও রূপালী ব্যাংকে ৩ নতুন এমডি

নতুন নিয়োগ পাওয়া সোনালী ব্যাংকের এমডি আফজাল করিম, অগ্রণী ব্যাংকের এমডি মুরশেদুল কবীর ও রূপালী ব্যাংকের এমডি মোহাম্মদ জাহাঙ্গীর।

মিনহাজুল আবেদীন: রাষ্ট্রমালিকানাধীন সোনালী, অগ্রণী ও রূপালী এই তিন বড় ব্যাংকে নতুন ৩ ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ পাচ্ছেন। বাদ পড়ছেন এ তিন ব্যাংকেরই বর্তমান এমডি। নতুন তিনজনকে নিয়োগের কথা বলে গতকাল রোববার (১৪ আগস্ট) ব্যাংকগুলোর পর্ষদকে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

সোনালী ব্যাংকের এমডি পদে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) এমডি আফজাল করিম, অগ্রণী ব্যাংকের এমডি পদে সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মুরশেদুল কবীর ও রূপালী ব্যাংকের এমডি পদে এ ব্যাংকেরই ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীরকে নিয়োগ দেয়ার জন্য তিন পর্ষদকে আলাদা চিঠি দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সবারই নিয়োগ হবে তিন বছরের জন্য ও চুক্তিভিত্তিক।

সব চিঠিতেই বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে তাদের নিয়োগের ব্যাপারে সম্মতি দেয়া হয়েছে। কবে থেকে কার নিয়োগ, এ ব্যাপারে কিছু বলা হয়নি। বর্তমান এমডিদের মেয়াদ শেষ হলে তারা যোগ দেবেন বলে জানা গেছে। আগামী এক-দেড় মাসের মধ্যে বর্তমান এমডিদের মেয়াদ শেষ হবে। প্রথম আলো 

সোনালী ব্যাংকের বর্তমান এমডি আতাউর রহমান প্রধান। আর অগ্রণীর এমডি মোহাম্মদ শামস-উল ইসলাম এবং রূপালী ব্যাংকের এমডি উবায়েদ উল্লাহ আল মাসুদ। এই তিন এমডি এর আগে কয়েক দফা পুনর্নিয়োগ পেয়েছেন। এর মধ্যে আতাউর রহমান প্রধান এক মেয়াদে রূপালী ব্যাংকের এমডির দায়িত্ব পালন করে সোনালী ব্যাংকের এমডি হন। উবায়েদ উল্লাহ আল মাসুদ সোনালী ব্যাংকে এমডি পদের মেয়াদ শেষ করে রূপালী ব্যাংকের এমডি হন। আর মোহাম্মদ শামস-উল ইসলাম অগ্রণী ব্যাংকেই পুনর্নিয়োগ পান একাধিকবার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়