শিরোনাম
◈ একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, আক্রান্ত আরও ১২৪ ◈ করদাতাদের স্বস্তি দিতে অর্থমন্ত্রীর কাছে যেসব পরিবর্তনের প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭১৬ ◈ এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ◈ আমাদের লক্ষ্য মুষ্টিমেয় সুবিধাভোগীদের কবল থেকে অর্থনীতিকে মুক্ত করা: সংসদে প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশিদের জন্য মার্কিন ভিসা প্রক্রিয়ায় নতুন শর্ত ও কঠোরতা ◈ দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? ◈ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ, কারাগার থেকে আনা হলো ঢামেকে ◈ তিস্তা ব্যারেজ, কৃষি থেকে ক্রিয়েটিভ ইকোনমি, কৃষক ও প্রবাসীদের জন্য নতুন সুবিধা: বাজেট আলোচনায় প্রধানমন্ত্রীর একগুচ্ছ মেগা পরিকল্পনা ◈ আদ-দ্বীন হাসপাতাল বন্ধে শিক্ষার্থীদের ক্যারিয়ার অন্ধকারের মুখে, দ্রুত চালুর দাবি জামায়াতের

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২২, ০৮:০২ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২২, ০৮:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফের বিশ্ব বাজারে কমলো জ্বালানি তেলের দাম

জ্বালানি তেল

মিনহাজুল আবেদীন: গত প্রায় ৬ মাস ধরে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে মন্দাভাব চলছে। সেই ধারা অব্যাহত রেখে সোমবার আরেক দফা কমেছে জ্বালানি তেলের দাম। ডিবিসি টিভি  

বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার বিশ্ববাজারে প্রতি ব্যারেল (এক ব্যারেল- ১৫৯ লিটার) ব্রেন্ট ক্রুড জ্বালানি তেলের দাম ১ দশমিক ৫৪ ডলার কমে পৌঁছেছে ৯৩ দশমিক ৩৮ ডলারে। অন্যদিকে ওয়েস্ট টেকসাস ইন্টারমিডিয়েট (ডব্লিইটিআই) তেলের দাম প্রতি ব্যারেলে ৪১ সেন্ট কমে হয়েছে  ৮৭ দশমিক ৬৩ ডলারে। শতকরা হিসেবে উভয় প্রকার তেলের দাম এ দিন কমেছে ১ দশমিক ৬ শতাংশ। রয়টার্স

গত ফেব্রুয়ারির শেষ দিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাঁধার পর থেকেই মন্দাভাব শুরু হয়েছে জ্বালানি তেলের বাজারে। জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, শতাংশ হিসেবে গত ৬ মাসে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম কমেছে ১৩ দশমিক ৭ শতাংশ ও ডব্লিউটিআইয়ের দাম কমেছে ৯ দশমিক ৭ শতাংশ।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ধীরে ধীরে মন্দাভাব কাটিয়ে উঠছে অপরিশোধিত জ্বালানি তেলের বাজার। মার্কিন বাজার বিশ্লেষক স্টিফেন ব্রেনোক রয়টার্সকে এ সম্পর্কে বলেন, ‘একদিকে (রাশিয়া-ইউক্রেন) যুদ্ধের জেরে জ্বালানি তেলের সরবরাহ কমে গেছে, অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশে শুরু হওয়া আর্থিক মন্দাভাব পড়েছে তেলের বাজারেও। এ কারণে গত ছয় মাস ধরে তেলের বাজারে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে।’

অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে বিশ্বে শীর্ষে রয়েছে চীন। সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছর জানুয়ারি থেকে জুলাই ৭ মাসে প্রতিদিন ৮ দশমিক ৭৯ মিলিয়ন ব্যারেল তেল আমদানি করেছে দেশটি। ঢাকা পোস্ট

কিন্তু ২০২১ সালের প্রথম সাত মাসে চীন যে পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করেছিল, তার তুলনায় চলতি ২০২২ সালে আমদানি ৯ দশমিক ৫ শতাংশ কমিয়েছে বিশ্বের বৃহত্তম অর্থনীতির এই দেশটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়