শিরোনাম
◈ সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের গ্রিনল্যান্ড দখ‌লের প‌রিকল্পনার প্রতিবা‌দে বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক জার্মানির! ◈ বিশ্বকাপ জয়ের দাবিদার দল নয় বাংলা‌দেশ, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না : অতুল ওয়াসান ◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও) ◈ ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮তম বিশেষ বিসিএস: ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ ◈ ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব ◈ একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান (ভিডিও) ◈ তিন নেতার কবর জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু এনসিপির ◈ ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল

প্রকাশিত : ১১ জুন, ২০২৫, ০১:৪২ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের ২ মাসে ৮.২ বিলিয়ন ডলারের তেল-বহির্ভূত রপ্তানি

ইরান চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম দুই মাসে (২১ মার্চ থেকে ২১ মে) ৮ দশমিক ২৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ২৪ দশমিক ৬ মিলিয়ন টন তেল-বহির্ভূত পণ্য রপ্তানি করেছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) প্রধান ফরৌদ আসগারি এই তথ্য জানান।

আসগারি উপ-অর্থনীতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি বলেন, রপ্তানির পরিমাণ বছরে ৪ দশমিক ৪ শতাংশ বেড়েছে। যদিও মূল্যের দিক দিয়ে দশমিক ১১ শতাংশ হ্রাস পেয়েছে। রপ্তানিতে গড়ে প্রতি টনে শুল্ক মূল্য ৪ দশমিক ৩ শতাংশ কমে ৩৩৫ ডলারে দাঁড়িয়েছে।

এসময় তেল-বহির্ভূত প্রধান রপ্তানি পণ্যের মধ্যে ছিল তরলীকৃত প্রোপেন (৬৪৩ মিলিয়ন ডলার), প্রাকৃতিক গ্যাস (৪৫৫ মিলিয়ন ডলার), তরলীকৃত বিউটেন (৪৫২ মিলিয়ন ডলার), পেট্রোলিয়াম বিটুমিন (৪১৯ মিলিয়ন ডলার) এবং মিথানল (৩৮৮ মিলিয়ন ডলার)।

পেট্রোকেমিক্যাল পণ্যের পরিমাণ ছিল ৫ দশমিক ৭ মিলিয়ন টন, যার মূল্য ২ দশমিক ২২ বিলিয়ন ডলার। এই পণ্যের রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ওজনের দিক দিয়ে চার শতাংশ বেড়েছে এবং মূল্যের দিক দিয়ে বেড়েছে তিন শতাংশ। সূত্র: তেহরান টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়