শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৫০ বিকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় সরিষাক্ষেত থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

জিল্লুর রয়েল, নন্দীগ্রাম (বগুড়া): [২] বগুড়ার নন্দীগ্রামে সরিষা ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের সিংজানি মাঠে সরিষা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। থানা পুলিশের ধারণা ৪-৫দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে সেখানে মরদেহ ফেলে রেখে যায়।

[৩] থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বুড়ইল ইউনিয়নের সিনজানি মাঠে সরিষা কাটার সময় স্থানীয় কৃষকরা অজ্ঞাত ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। এরপর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। অজ্ঞাত ওই যুবকের পড়নে লুঙ্গি ও গায়ে জ্যাকেট ছিলো।

[৪] এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন বলেন, খবর পেয়ে উপজেলার বুড়ইল ইউনিয়নের সিংজানি মাঠে সরিষা ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ইতোমধ্যেই এ হত্যা ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। আশা করি খুব দ্রুত মূল রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়