শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:২১ বিকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ের পাঁচ দিন পরে নববধূকে গলা কেটে হত্যা করলো স্বামী 

এইচএম পারভেজ, আখাউড়া: [২] ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মেহেদীর রং ও বাসর ঘরে কাঁচা ফুল শুকানোর আগেই নববধূকে বিয়ের পাঁচ দিনের মাথায় গলা কেটে হত্যা করলো স্বামী।

[৩] মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর মধ্য পাড়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।  

[৪] হত্যাকাণ্ডের শিকার নববধূ মোছা তাসলিমা আক্তার (২২) জেলার সদর উপজেলার বাসুদেব গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে।

[৫] ঘাতক স্বামী উপজেলার দক্ষিণ ইউনিয়নের হিরাপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে হামিদুল (২৮)। সে সৌদি প্রবাসী। গত ১৫ থেকে ১৬ দিন পূর্বে সৌদি আরব থেকে বাড়িতে আসে।

[৬] স্থানীয়দের বরাতে ও তাসলিমার পারিবারিক সূত্রে জানা যায়, গত ৭ থেকে ৮ মাস পূর্বে হামিদুল ও তাসলিমার মোবাইল ফোনে বিয়ে হয়। পরে গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে তাসলিমাকে উঠিয়ে আনে হামিদুল। পরদিন শশুর বাড়িতে ফিরাযাত্রা যায়। পরবর্তীতে রোববার হামিদুল নিজ বাড়িতে চলে আসে। এরপর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। কলহের জের ধরে মঙ্গলবার দুপুরে ধারালো ছুরি দিয়ে তাসলিমাকে গলা কেটে হত্যা করে তার স্বামী। এসময় হামিদুলের বড় ভাই হানিফ বাঁধা দিলে তাকেও ছুরিকাঘাত করে বলে জানা যায়।

[৭] এ বিষয়ে আখাউড়া থানার ওসি মো. নুরে আলম বলেন, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ  উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হবে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ