শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৮:৩৪ রাত
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৮:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁয়  তুচ্ছ ঘটনায় ভাইয়ের হাতে ভাই খুন

আশরাফুল নয়ন, নওগাঁ: [২] বদলগাছীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে খুন হলেন আপন ছোট ভাই। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার মথুরাপুর ইউনিয়নে।

[৩] নিহত ভাইয়ের নাম হেলাল হোসেন (সাজু) (২৫)। তিনি উপজেলার মথুরাপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামের মৃত বেলাল হোসেনর দ্বিতীয় ছেলে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই মোঃ রাজু (৩০) পলাতক রয়েছে।

[৪] থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টায় ছোট ভাই বড় ভাই মোটরসাইকেল ক্রয় বিষয়ে কথা কাটাকাটি হয়। ছোট ভাই খড়ের কাজ করছিলো। এক পর্যায়ে বড় ভাই রাজু ছোট ভাই হেলাল হোসেন (সাজু) ওপর চড়াও হয়ে পাশেই পড়ে থাকা ইট দিয়ে পুরুষাঙ্গে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান হেলাল হোসেন সাজু। স্বজনরা চিকিৎসার জন্য বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

[৫] নিহত হেলাল হোসেন সাজুর মামাতো ভাই রিপন হোসেন বলেন, এর আগেও বড় ভাই রাজু নেশার টাকার জন্য কয়েকবার ছোট ভাইকে মারধর করেছে বলে তিনি জানান।

[৬] বদলগাছী থানার ওসি মুহাঃ আতিয়ার রহমান জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত বড় ভাই রাজু পলাতক আছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়