শিরোনাম
◈ ক্রিস্টাল প্যালেসকে হারা‌লো ম‌্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ মির্জা ফখরুলের অনুরোধেও বদলায়নি বাস মালিক-শ্রমিকদের অবস্থান ◈ অতিক্রম করেছে হরমুজ প্রণালি, মার্চে আসছে ৪ কার্গো এলএনজি ◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:১৬ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাটখিলে যুবলীগ নেতার গলা কাটা লাশ উদ্ধার 

ইয়াছিন চৌধুরী, নোয়াখালী: [২] নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় এক যুবলীগ নেতার গলা কাটা লাশ উদ্ধার। ধারনা করা হচ্ছে এই যুবলীগ নেতাকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে পুলিশ তাৎক্ষণিক এ হত্যাকান্ডের কোনো কারণ জানাতে পারেনি। 

[৩] নিহত মোহাম্মদ রনি পলোয়ান (৩২) চাটখিল পৌরসভার ৩নং ওয়ার্ড সুন্দরপুর গ্রামের পলোয়ান বাড়ির শাহজাহানের ছেলে এবং চাটখিল পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিল। সে পেশায় একজন সিএনজি চালক।    

[৪] শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে পুলিশ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড সুন্দরপুর এলাকার ফটিক বাড়ির বাগান থেকে এ মরদেহ উদ্ধার করে। এ সময় পুলিশ লাশের পাশ থেকে একটি দা, দুই জোড়া জুতা, একটি খাতা, সিগারেট ও কিছু তাস উদ্ধার করে।  
  
[৫] পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রনি নিজ বাড়ীর দুই বাড়ী পরের বাড়ি হচ্ছে ফটিক বাড়ী। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ওই বাড়ির এক নারী বাগানে গেলে রনির রক্তাক্ত লাশ বাগানে পড়ে থাকতে দেখে শৌরচিৎকার করে। স্থানীয় লোকজন  এসে রক্তাক্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে নিহত রনির পরিবারের সদস্যরা লাশ দেখে সনাক্ত করে এটি রনির লাশ।

[৬] খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ঘটনাস্থল থেকে। ধারণা করা হচ্ছে দুষ্কৃতকারীরা ওই যুবককে অন্য কোথাও হত্যা করে এখা‌নে লাশ ফে‌লে গে‌ছে। 

[৭] চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বাগান থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। হত্যার কারণ এখনো জানা যায়নি। হত্যার কারণ উদ্‌ঘাটনে তদন্ত করছে পুলিশ। সম্পাদনা: এ আর শাকিল


প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়