শিরোনাম
◈ বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: ড. মঈন ◈ পিলখানা হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদনে উঠে এলো নেপথ্যের কুশীলবদের নাম ◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে বৈঠক অনুষ্ঠিত ◈ অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশ, সব জেলায় চিঠি ◈ বগুড়া ও শেরপুরে উপনির্বাচন ৯ এপ্রিল, আজই তফসিল ঘোষণা: ইসি ◈ ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ ◈ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন শেষে আগের কর্মস্থলে ফিরলেন আসিফ নজরুল ◈ ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন ◈ চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে ‘সেটলিং বাণিজ্য’ ও দুর্নীতির অভিযোগ, পাল্টা ‘মিথ্যা’ দাবি তাজুল ইসলামের

প্রকাশিত : ১০ জুন, ২০২৩, ০৭:২২ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২৩, ০৭:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে জমিতে পানি দেওয়া নিয়ে চাষীকে মারপিট

মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া): জেলার আদমদীঘিতে জমিতে পানি দেওয়া নিয়ে মোফাজ্জল (২৮) নামের এক চাষীকে মারপিটের ঘটনায় গুরুতর আহত হয়েছেন। আহত মোফাজ্জলকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ 

এ ঘটনায় শনিবার দুপুরে ভুক্তভোগীর বাবা আফজাল হোসেন বাদী হয়ে দুইজনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, গত বৃহস্পতিবার সকালে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বড়িয়াবার্তা গ্রামে আফজাল হোসেন প্রামানিকের ছেলে মোফাজ্জলের সঙ্গে একই গ্রামের সিরাজুল ইসলাম ও অহিদুলের গভীর নলকূপ থেকে শাক-সবজি জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে সিরাজুল ইসলাম ও অহিদুল লোহার রড, লাঠিসোটা দিয়ে এলোপাথারিভাবে মোফাজ্জলকে আঘাত করে গুরুতর আহত করেন। খবর পেয়ে মোফাজ্জলের পরিবারের সদস্যরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। এ ঘটনায় মোফাজ্জলের বাবা আফজাল হোসেন বাদী হয়ে থানায় তাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

আদমদীঘি থানার উপ পরিদর্শক হযরত আলী জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়