শিরোনাম
◈ শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল ◈ সড়ক দুর্ঘটনার পর কেমন আছেন মেসুত ওজিল? ◈ ফল ও খেজুরের বাড়তি দাম, কিনতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা ◈ চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন?  ◈ প্রথম অধিবেশন বসতে পারে ২৬ ফেব্রুয়ারি, কে বসবেন সভাপতির আসনে? ◈ প্রাথমিকভাবে আট উপজেলায় ফ্যামিলি কার্ড, কমিটি গঠন

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০৭:০৪ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৩, ০৭:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেমরায় ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ 

ডেমরা (ঢাকা) প্রতিনিধি: রাজধানীর ডেমরায় ১৪ বছরের এক ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অপহৃতের মা বৃহস্পতিবার দিনগত রাত সোয়া ১টার দিকে ডেমরা থানায় অভিযুক্ত অপহরণকারী ও তার সহযোগীদেরসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে মামলা করেন।

অভিযুক্ত আসামিরা হলো- ডেমরা রাজাখালী এলাকার অজ্ঞাত পরিচয়ের মো. ইমন (২৬), একই এলাকার বাহাদুরের ছেলে মো. হামীম(২৫) , অজ্ঞাত পরিচয়ের মেহেদী (২৬) ও আতাউর (২৪)।

জানা যায়, অপহৃত কিশোরী ডেমরার আমুলিয়াস্থ একটি স্কুলে পড়াশোনা করত। স্কুলে যাওয়া -আসার পথে প্রায়ই ইমন মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করত।

মেয়েটি ওই প্রস্তাবে রাজি না হওয়ায় ইমন তার ওপর ক্ষিপ্ত হয়। ‌‌‌‌‌‌‌ পূর্ব পরিকল্পিতভাবে ইমন তার সহযোগীদের নিয়ে গত ২২ মে সকাল ১১টার দিকে প্রাইভেট পড়তে স্কুলের দিকে যাওয়ার সময় আমুলিয়াস্থ গ্ৰীন মডেল টাউনের ভিতর থেকে মেয়েটিকে অপহরণ করে।

ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান বলেন, আসামিরা পলাতক থাকলেও শিগগিরই মেয়েটিকে উদ্ধার করা হবে। সেই সঙ্গে অপহরণকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়