শিরোনাম
◈ আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন খাল পুনঃখনন ও নজরুল জন্মজয়ন্তী ◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৩, ০৩:০৭ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২৩, ০৩:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খিলগাঁওয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার

মোস্তাফিজ: রাজধানীর খিলগাঁও নবীন বাগ বাসা থেকে লামিয়া আক্তার অর্পিতা (২৩) নামে  নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৬ মার্চ) রাতে খিলগাঁও থানার নবীনবাগ এলাকায় এই ঘটনা ঘটে। 

খিলগাঁও থানার উপপরিদর্শক এসআই মোসম্মৎ সোনিয়া পারভীন বলেন, রোববার দিবাগত রাত ২টা ২০ মিনিটে মৃতার বড় বোন মানসুরা আক্তার মাঈশা'র সনাক্ত মতে মরদেহ উদ্ধার করেন। আইনি প্রকৃয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠান হয়েছে।

তিনি জানান, গতকাল মৃতার বড় বোন ফোনে না পেয়ে রাতে বাসায় গিয়ে দরজা ভিতর থেকে বন্ধ পান। পরে দেখতে পান সে ফ্যানের সঙ্গে ওড়না দ্বারা ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে সংবাদ দেন।

মৃতার বোন মানসুরা বলেন, বছর খানিক আগে বিয়ে করে, তার স্বামীর নাম সাইফ। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। মৃত্যুর সংবাদ শুনে তিনি আসেনি। লামিয়া একটি কল সেন্টারে চাকরি করতেন। তার স্বামী প্রাইভেট ফার্মে চাকরি করেন। তবে কি কারনে এমনটি করেছে, সে বিষয়ে কিছুই জানতে পারেননি তিনি।

বরিশাল জেলার বাকের গঞ্জ উপজেলার মৃত আব্দুর রশিদ খান এর মেয়ে। বর্তমানে খিলগাঁও নবীনবাগ (২৪৮/১/বি) বাসায় থাকতেন। চার বোন দুই ভাই য়ের মধ্যে সে ছিল তৃতীয়।

এম/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়