শিরোনাম
◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৩, ১১:৪৬ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২৩, ১১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় চাঁদা তোলা নিয়ে ছোট ভাইকে পিটিয়ে হত্যা

পিটিয়ে হত্যা

শাহাজাদা এমরান, কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলায় সিএনজি স্টেশনের জিবির (চাঁদা) টাকা নিয়ে বিরোধে আবুল কাসেম (৩৭) নামের একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। 

শনিবার উপজেলার শিকারপুর মালি বাড়ির নিকট এই ঘটনা ঘটে। নিহত কাসেম উপজেলার ভারিকোঠা গ্রামের মৃত আরব আলীর ছেলে। এ ঘটনায় নিমসার- কংশনগর বাজার সড়কের শিকারপুর এলাকার নারী পুরুষরা বিচার ও জিবি উত্তোলন বন্ধের দাবিতে লাশ নিয়ে দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. সাহেব আলী, পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. জাবেদুল ইসলাম এবং ইউপি সদস্যদের আশ্বাসে স্থানীয় লোকজন অবরোধ তুলে নেন।

নিহতের বড় ভাই সিএনজি অটো রিকশা চালক আবুল কালাম বলেন, শনিবার সকালে তিনি উপজেলার নিমসার বাজারে সিএনজি অটোরিকশা নিয়ে আসেন। এ সময় নিমসার বাজারে জিবির (চাঁদা) টাকাকে কেন্দ্র করে সায়েদুল, মিজান, বাকিরসহ ৬-৭ জন তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার ছোট ভাই আবুল কাসেম হাসপাতালে বড় ভাই আবুল কালামকে দেখে বাড়ি ফেরার পথে শিকারপুর মালি বাড়ি এলাকায় সায়েদুল, মিজান, বাকিরসহ ৬-৭জন পথ রোধ করে তাকেও পিটিয়ে মারাত্মক আহত করে। কাবিলা ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাসেমকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. সাহেব আলী বলেন, জিবির নামে চাঁদাবাজির কারণে প্রতিনিয়ত নানা অঘটন ঘটে। প্রথমে বড় ভাই আবুল কালাম পিটিয়ে আহত করে। ছোট ভাই আবুল কাসেম বাড়ি ফেরার পথে তাকেও পিটিয়ে হত্যা করে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। 

বুড়িচং থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, জিবির টাকা নিয়ে মারামারির ঘটনায় একজনের মৃত্যুর খবর পাই। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। রাত ৮ টা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ