শিরোনাম
◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:৪২ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেমিক আটক: অনশন ভাঙলেন কলেজ ছাত্রী

আরিফ

কামাল শিশির, রামু: রামুর গর্জনিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চার দিন পর অনশন ভাঙলেন কলেজ ছাত্রী। এদিকে পালিয়ে বেড়ানো প্রেমিক আরিফকে আটক করেছে রামু থানা পুলিশ। আরিফের বাড়ি গর্জনিয়ার থোয়াঙ্গাকাটা গ্রামে। তার বাবার নাম কামাল উদ্দিন।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনোয়ারুল হোসাইন বলেন, প্রেমিক আরিফকে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে সেই কলেজ ছাত্রী বাদি হয়ে রামু থানায় মামলা করেছে।

স্থানীয় কয়েকজন জানান, ২০১৭ সালে আরিফ এবং ওই কলেজ ছাত্রীর মধ্যে বন্ধুত্ব হয়। পরে সম্পর্ক গভীর হয়। প্রতিশ্রুতি দিয়েও বিয়ে না করার পায়তারা শুরু করে আরিফ। পরে ২৯ জানুয়ারি থেকে বিয়ের দাবিতে কলেজ ছাত্রী আরিফের বাড়িতে অনশন শুরু করে। এরপর বৃহস্পতিবার প্রেমিক আরিফকে পুলিশ আটক করলে ওই কলেজ ছাত্রী অনশন ভাঙেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল জব্বার বলেন, কলেজ ছাত্রীকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/এনএইচ

  • সর্বশেষ