শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:২২ বিকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জানুয়ারিতে সীমান্তে ১৩০ কোটি ৬৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

বিজিবি

মাসুদ আলম: চলতি বছরের জানুয়ারি মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১৩০ কোটি ৬৩ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী, মাদক, অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এছাড়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৯৮ জন চোরাচালানিকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৫২ জন বাংলাদেশি নাগরিক ও ৭ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিজিবি জানায়,  জব্দ করা মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ৫ লাখ ২৩ হাজার ২৬৮  ইয়াবা, ৩ কেজি ১৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৮ কেজি ৮৩২ গ্রাম হেরোইন, ১৪ হাজার ৬১৭ বোতল ফেনসিডিল, ২২ হাজার ৭২৮ বোতল বিদেশি মদ, ৫ হাজার ২২৯ ক্যান বিয়ার, ১৩৩ লিটার বাংলা মদ, ২ হাজার ৫০১ কেজি গাঁজা, ১ লাখ ৯৩ হাজার ২৪১ প্যাকেট বিড়ি ও সিগারেট, ১৯ হাজার ২৮৯টি নেশাজাতীয় ইনজেকশন, ১০ হাজার ৯৪৭টি ইস্কাফ সিরাপ, ৯০৫ বোতল এমকেডিল ও কফিডিল, ৬ লাখ ৮৬ হাজার ৫৩৪ পিস বিভিন্ন প্রকার ওষুধ, ৩৫ হাজার ৩৩০টি এ্যানেগ্রা ও সেনেগ্রা ট্যাবলেট এবং ১০ লাখ ৮৮ হাজার ৫৯টি অন্যান্য ট্যাবলেট।

জব্দ করা অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৩১ কেজি ৬২৮ গ্রাম স্বর্ণ, ৬ কেজি ৬১ গ্রাম রূপা, ১ লাখ ৬২ হাজার ১০৯টি কসমেটিক্স সামগ্রী, ২২ হাজার ৫১০টি ইমিটেশন গহনা, ১০ হাজার ৭৮৯টি শাড়ি, ৫ হাজার ৭৬৩টি থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল, ২ হাজার ৭১২টি তৈরি পোশাক, ৩ হাজার ৩৮৬ ঘনফুট কাঠ, ৩ হাজার ৯৪২ কেজি চা পাতা, ৮৬ হাজার ৭১৪ কেজি কয়লা, ২টি কষ্টি পাথরের মূর্তি, ৪৭ কেজি কচ্ছপের শুটকি, ১ হাজার ৯৫০ কেজি কারেন্ট জাল, ১ হাজার ৭৪ কেজি কীটনাশক, ৭টি ট্রাক ও কাভার্ডভ্যান, ১৩টি পিকআপ, ৭টি প্রাইভেটকার, ২০টি সিএনজি ও ইজিবাইক এবং ৭৯টি মোটরসাইকেল।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ২টি পিস্তল, ২২টি বিভিন্ন প্রকার গান, ২টি ম্যাগাজিন, ১টি মর্টার শেল, ১টি ৬০ মি. মি. মর্টারের গোলা এবং ১৩০ রাউন্ড গুলি।

এমএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়