শিরোনাম
◈ ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর বাংলাদেশের সঙ্গে চুক্তির ভবিষ্যৎ কী? ◈ এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর সময় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অবৈধ ভবন রোধে কড়া বার্তা, কুমিল্লায় গণপূর্তমন্ত্রীর ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করতেই হবে তারেক রহমানকে ◈ বর্ণবি‌দ্বে‌ষি মন্তব‌্য বন্ধ কর‌তে ফুটবলে নতুন আইন করতে যাচ্ছে ফিফা ◈ ফুটবলার সামিত সোমের ছবি পোস্ট করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো ফিফা  ◈ ক্ষমতা হস্তান্তরের পর কোথায় আছেন ড. মুহাম্মদ ইউনূস, কী করছেন এখন? ◈ ভয়ভীতি মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করবো: তথ্যমন্ত্রী ◈ মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল?

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৩, ০৬:৫০ বিকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২৩, ০৬:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোটরসাইকেল কিনতে বাঁধা দেওয়ায় স্ত্রীকে হত্যা

হারুন-অর-রশীদ, ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মোটরসাইকেল কিনতে বাঁধা দেওয়ায় স্ত্রীকে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শাহিন মোল্লার বিরুদ্ধে। নিহত শিমলা উপজেলার বড়হামিরদী গ্রামের আনোয়ার মাতুব্বরের মেয়ে। স্বামী শাহিন মোল্লার বাড়ি ভাঙ্গা পৌর সদরের চন্ডীদাসদি গ্রামে।

সোমবার দিবাগত রাতে উপজেলার পৌর সদর চন্ডীদাসদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিমলার খালা ফাহিমা বেগম বলেন, শিমলা ও তার এক প্রতিবন্ধী ভাইকে রেখে দ্বিতীয় বিবাহ করে ঢাকায় চলে যায় তার মা (বিউটি বেগম)। পরবর্তীতে সংসার ও ভবিষ্যতের কথা চিন্তা করে ওদেরকে আমার কাছে রেখে সৌদি আরব চলে যায় ওর মা। আমি তাদের লালন পালন করে দুই বছর আগে বিবাহ দেই। ওদের সংসারে এক বছরের একটি মেয়ে রয়েছে।

তিনি আরো বলেন, মাঝে মাঝে শিমলার মা সৌদি থেকে শাহিন মোল্লার কাছে টাকা পাঠাতো। ওই টাকা দিয়ে শাহীন মোটরসাইকেল কিনতে চায়। এতে শিমলা বাঁধা দিলে তাকে মারধর করে। এ ঘটনার জেরে শাহীন ও তার পরিবারের লোকজন মিলে শিমলাকে হত্যা করে। 

এ ঘটনায় পুলিশের তদন্ত কর্মকর্তা এসআই সিরাজুল ইসলাম জানান, রাত দেড়টার সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিমলার মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/একে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়