শিরোনাম
◈ একাদশে ভর্তির প্রথম ধাপ থেকে ছিটকে পড়ল ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী ◈ অটোরিকশার সঙ্গে সংঘর্ষের পর খাদে বাস, পটুয়াখালীতে প্রাণ গেল ৩ জনের ◈ শিগগিরই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরতে ইরানের ৩ শর্ত, মানলেই যুদ্ধ বন্ধ ◈ পরিবহন মালিক সমিতির জরুরি নির্দেশনা ◈ এবার কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ ◈ অবশেষে আটক তুহিনের বাড়ি থেকে অপ্রতিমের আইফোন উদ্ধার: পুলিশ ◈ হিমবাহ ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি, বাংলাদেশসহ ৮ দেশকে সতর্ক করলেন গবেষকরা ◈ তারেক রহমানকে চলতি বছরেই সফরে নিতে চায় ভারত! ◈ রাজধানীতে সন্ধ্যার পর ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৩, ০৩:৩৩ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২৩, ০৪:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যু

দুই শিশু

এএইচ সবুজ, গাজীপুর: গাজীপুর বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকালে গাজীপুর মহানগরীর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হচ্ছে, আশা মনি (৬) ও তার ছোট বোন আলিফা আক্তার (দেড় বছর)। তাদের পিতার নাম আশরাফুল ইসলাম। আশরাফুল ইসলাম পরিবার নিয়ে সালনা ইপসা গেট এলাকায় এরশাদের বাড়িতে ভাড়ায় বসবাস করেন।

বিষক্রিয়ায় অপর শিশু সিয়াম (৬মাস) গুরুতর অসুস্থ অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার পিতার নাম হিরা মিয়া। তিনিও একই বাড়ির মালিকের বাসায় ভাড়া থাকেন।

নিহত দুই শিশুর পিতা জানান, ইপসা গেইট এলাকায় সাইফুলের দোকান থেকে পেটিস এবং কেক কিনে দিয়েছিলেন দুই শিশুকে। কিছুক্ষণের মধ্যেই তারা অসুস্থ হয়ে পরলে দ্রুত তাদের গাজিপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। অপর শিশু সিয়াম অসুস্থ হয়ে পরলে তাকেও একই হাসপাতালে ভর্তি করা হয়।

দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মাহমুদা জানান, শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ধারণা করা হচ্ছে বিষক্রিয়ায় দুটি শিশুর মৃত্যু হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সদর থানার উপপরিদর্শক এহতেশাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে এসেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/এনএইচ

  • সর্বশেষ