শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২২, ১১:৩০ রাত
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২২, ০১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় ৭৫ বছরের বৃদ্ধাকে জবাই করে হত্যা

শাহাজাদা এমরান: কুমিল্লার তিতাস উপজেলায় নিজের বাড়িতে ৭৫ বছরের বৃদ্ধাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বুধবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা তারা মিয়ার স্ত্রী মিনরা বেগম।
 
কুমিল্লা পিবিআই পরিদর্শক মনজুর আলম জানান, সিআইডি টিম ও তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনা স্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। ঘটনার রহস্য উদঘাটনে মাঠে কাজ করছে আমাদের একাধিক টিম।

স্থানীয়রা বলেন, কে বা কারা এই বৃদ্ধা মহিলাকে ঘরে ঢুকে কেন হত্যা করলো? এটা কারণ আমরা খুঁজে পাচ্ছি না। আমরা এই হত্যার সঠিক বিচার চাই। 

নিহতের বড় ছেলে আবুল বাশার ভাষানীর বলেন, আমি গৌরীপুর বাজারে ভাড়া থাকি। সকালে খবর পেয়ে বাড়িতে আসি। আমি নিজেও বুঝতে পারছি না কেনো আমার মাকে এমন নির্মমভাবে হত্যা করেছে। আমার ছোট ভাই সৌদি আরব প্রবাসী ফারুক মিয়ার স্ত্রী সাবিনা আক্তার পলি (৩০) তার ছেলে জিহাদ (১২) ও জিদান(৮) বাড়িতে থাকেন।

স্থানীয় ইউপি সদস্য আশ্রাফ উদ্দিন বলেন,মনিরা বেগম পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন,আমরাও কোনো ধারনা করতে পারছি না'।

এবিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  সুধীন চন্দ্র দাস বলেন, হত্যার খবর পেয়ে আমিসহ জেলা পিবিআই ও সিআইডি ক্রাইমসিন ঘটনাস্থলে যাই এবং পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করেছি। আমাদের তদন্ত এবং অভিযান অব্যাহত আছে, আশা করি শীগ্রই হত্যার রহস্য উদঘাটন হবে।

প্রতিনিধি/এসএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়