শিরোনাম
◈ রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জানা গেল কারণ ◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন ◈ দ্বিতীয় প্রান্তিকে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮% ◈ দিল্লিতে আজ বিরোধীদের বড় বিক্ষোভ, রাজপথে নামছে ‘ইন্ডিয়া’ জোট ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি ◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২২, ০৩:৩৬ দুপুর
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২২, ০২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাকপ্রতিবন্দীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

জহিরুল ইসলাম, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে বাকপ্রতিবন্দী কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে মাহবুব আলম শিপুল নামে ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কমলনগর উপজেলার চর লরেন্স এলাকার মো. বাচ্চুর ছেলে শিপুল উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সহ-সভাপতি ও জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকির ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।

মঙ্গলবার রাতে জেলা শহরের পুরাতন ডায়াবেটিস হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরআগে বিকেলে কিশোরীর চাচা বাদী হয়ে শিপুলের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

জানা যায়, ভুক্তভোগী কিশোরী ও মামলার বাদী কমলনগর উপজেলার চরফলকন গ্রামের বাসিন্দা। তারা লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে বসবাস করেন। মেয়েটি ছোট রেখেই তার বাবা মারা যান। তার মাও তাকে ছেড়ে অন্যত্র চলে গেছেন। চাচা-চাচির কাছে সে বড় হয়।

কথা বলতে পারে না, কানেও শোনে না। শিপুলও একই এলাকার বাসিন্দা হওয়ার সুবাদে রাস্তাঘাটে দেখা হলে প্রায়ই ইশারা-ইঙ্গিতে বিয়ের প্রস্তাব দিতো। তার প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্নসময় তাকে উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি দিতো শিপুল। একপর্যায়ে ইশারা-ইঙ্গিতে বিয়ের প্রলোভন দেখিয়ে শিপুল তার সঙ্গে সম্পর্ক করে। কিশোরীর চাচা-চাচি চাকরিজীবী হওয়ায় দিনে তারা বাড়িতে থাকেন না। এ সুযোগে দিনের বেলায় শিপুলের যাতায়াত ছিল। এজন্য বিষয়টি তারা আঁচ করতে পারেননি।

সোমবার সকালে কিশোরীর চাচা-চাচি অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এর পরপরই শিপুল ঘরে ঢোকে। কিন্তু আজ জরুরি কাজে অফিসে না গিয়ে চাচি ফের বাসায় আসেন। তখন এ ঘটনা দেখে চিৎকার দিলে পালিয়ে যায় শিপুল।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি বলেন, ঘটনাটি লোকজন আমাকে জানিয়েছে। কমলনগরে খোঁজ নিচ্ছি, এ নামে আর অন্য কোনো নেতা আছে কি না।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এরই মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ