শিরোনাম
◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২২, ০৬:২৬ বিকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২২, ০৬:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবিটির প্রচার-অর্থায়নে সহযোগিতার অভিযোগ, দন্ত চিকিৎসক গ্রেপ্তার

গ্রেপ্তার

মাসুদ আলম: রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকা থেকে ‘আনসারুল্লাহ বাংলা টিম’র (এবিটি) সদস্য ডা. মো. আবুল কাশেম আলফিকে (৬২) গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। বুধবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

এটিইউর পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বলেন, আবুল কাশেম আলফি ফরিদপুরের আলফাডাঙ্গার আব্দুর রহমানের ছেলে। বনশ্রীর ৩ নং সড়কের একটি বাসায় বসবাস করে আসছিলেন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট ও ৩৭টি উগ্রবাদী বই জব্দ করা হয়।

তিনি আরও বলেন, আলফি তার অন্যান্য সহযোগীদের নিয়ে অনলাইনে জঙ্গিবাদ প্রচরণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তিনি নিষিদ্ধ সংগঠনের প্রচলিত বইগুলো নিজ উদ্যোগে ছাপিয়ে তার সহযোগী অন্যান্য সদস্যদের কাছে বিতরণ করতেন।

তিনি বাংলাদেশের জননিরাপত্তা, সংহতি, সার্বভৌমত্ব বিপন্ন ও জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে ফেসবুক, ম্যাসেঞ্জার, টেলিগ্রামসহ সাইবার স্পেস ব্যবহার করে বিভিন্ন গ্রুপ খুলে উগ্রবাদী কন্টেন্ট প্রচার ও উগ্রবাদী বিভিন্ন বই পোস্ট করে আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষাসহ তাদের উগ্রবাদের দিকে আহ্বান করে আসছিলেন।

আসলাম খান বলেন, কারাবন্দি জসীম উদ্দিন রাহমানীকে সমর্থন জানিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা, সন্ত্রাসী কাজে অর্থায়ন এবং উগ্রবাদী প্রশিক্ষণ ও জিহাদি প্রচার-প্রচারণা করে অন্যান্যদের সন্ত্রাসী কাজে উদ্বুদ্ধ করার কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।

এমআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়