শিরোনাম
◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ◈ বাজেটের আকারে এগোচ্ছে বাংলাদেশ, ছাড়িয়ে গেছে কয়েকটি ধনী দেশকে ◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২, ১০:২৭ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০২২, ০৬:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

সঞ্চয় বিশ্বাস: নিজ কার্যালয়ে বসে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা আব্দুস সাত্তারের বিরুদ্ধে। ভূমি উন্নয়ন কর দিতে আসা জমির মালিকদের কাছে ঘুষ নেওয়ার অভিযোগে শনিবার (২৬ নভেম্বর) জেলা প্রশাসক আবদুল জলিল ভূমি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছেন। সময়টিভি, যুগান্তর

গত শুক্রবার উপজেলার সরদহ ইউনিয়ন ভূমি কার্যালয়ের এই ঘুষ লেনদেনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুস সাত্তার ঘুষ লেনদেন ও দর কষাকষি করছেন। কপর্যায়ে টাকা পকেটে ঢোকান তিনি। এরপরই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন।

রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিল স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সরদহ ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ নেয়ার যে ভিডিও  প্রকাশ হয়েছে তা পর্যালোচনা করে দেখা গেছে- আব্দুস সাত্তার ভূমি উন্নয়ন কর আদায়ের ক্ষেত্রে দাখিলায় উল্লেখ করা টাকার পরিমাণের চেয়ে অধিক টাকা অনৈতিকভাবে সেবা প্রার্থীদের কাছে দাবি করেছেন। বর্তমানে জনবান্ধব সরকার যেখানে ডিজিটাল পদ্ধতিতে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কাঙ্ক্ষিত মানের ভূমি সেবা প্রদানের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছেন, সেখানে তিনি জোরপূর্বক অতিরিক্ত অর্থ আদায়ের অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) ও ৩(ঘ) অনুযায়ী যথাক্রমে অসদাচরণ ও দুর্নীতির শামিল।

এ বিষয়ে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহরাব হোসেন বলেন, ভিডিওটি দেখেছি প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি ভিডিওর ওই ব্যক্তি আব্দুস সাত্তার। সত্যতা যাচাই করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্পাদনা: নাহিদ হাসান

সবি/নাহা

  • সর্বশেষ
  • জনপ্রিয়