শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২, ০৫:১৮ বিকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২২, ০৫:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খিলগাঁওয়ে গৃহবধুর আত্মহত্যা

মোস্তাফিজুর রহমান: রাজধানীর খিলগাঁও এলাকায় এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার নাম কবিতা আক্তার এবং বয়স ২০ বছর।

আজ রোববার দুপুর বারোটায় খিলগাঁও বাসা মং-৩৭/৩ রোড নম্বর-১/১ ব্লক-ডি.মেরাদিয়া বাজার পাঁচতলা বাড়ির নিচতলায় বাসায় এ ঘটনাটি ঘটে।

ওই ভবনের নিরাপত্তা কর্মী মৃতার স্বামী সোহাগ মিয়া জানান, গত বেশ কিছুদিন যাবত কবিতা মাথাব্যথা ও ম্যালেরিয়া জ্বরে ভুগছিলেন। আজ দুপুর ১২টায় বাসার  বাহিরে ডাব আনতে যাই। ফিরে এসে দেখি সে ফ্যান ঝোলানো লোহার অ্যাঙ্গেলের সাথে ওড়না দ্বারা গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল।

এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে বিকেল তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে দুপুর পৌনে তিনটায় তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ধারণা করা যায় সে, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করতে পারে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ কে অবগত করা হয়েছে।

মৃতা কবিতা নিরাপত্তা কর্মী সোহাগ মিয়ার দ্বিতীয় স্ত্রী ছিলেন। ৬ মাস পূর্বে তাদের বিবাহ হয়েছিল।

এমআর/এনএইচ

  • সর্বশেষ