শিরোনাম
◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২, ০১:০৮ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২২, ০১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনাজপুরে স্কুলের পরিত্যক্ত ভবন থেকে ২ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

পরিত্যক্ত ভবন থেকে শিশুর মরদেহ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরল উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের একটি কক্ষ থেকে শুক্রবার সকালে বস্তাবন্দি অবস্থায় রিমন (৭) ও ইমরান (৩) নামের দুই সহোদরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ দুটির পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। মৃত দুই শিশু বিরল পৌরসভার শংকরপুর এলাকার ঘোড়ানীর গ্রামের বাসিন্দা শরিফুল ইসলামের ছেলে। 

নিহত দুই শিশুর দাদী উম্মে কুলসুম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে দুই শিশু নিখোঁজ ছিল। রাত থেকেই দুই শিশুরকে খোঁজাখুঁজি করেও তাদের কোন সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে নিহতদের বাবা ও আমার ছেলে শরিফুল আমাদের ফোন করে বলে স্কুলে আমার দুই নাতির মরদেহ পড়ে আছে। 

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আসলাম উদ্দিন বলেন, নিহত দুই শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহতদের বাবার খোঁজ করা হচ্ছে।
 
তবে স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, দুই সন্তানকে বাবা বিষ খাইয়ে হত্যা করে নিজেও বিষ খাইছে। তবে তার বাবা কোথায় আছেন তা কেউ বলতে পারছে না।

শুক্রবার বিরল থানার ওসি রেজাউল হাসান রেজা গণমাধ্যমকে জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। সম্পাদনা: মাজহারুল ইসলাম

এমআই/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়