শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২২, ১২:৪৯ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২২, ০১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কান্নাকাটি করায় বিরক্ত হয়ে ৩৫ দিনের শিশু কন্যাকে পুকুরে ফেলে দেন মা!

নিজস্ব প্রতিবেদক: খুলনায় ৩৫ দিনের শিশু কন্যা মারিয়ামকে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে মা রিতা বেগম (২৮)।

রবিবার (২ অক্টোবর) খুলনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট- ৩ এর বিচারক নাজমুল কবির তার জবানবন্দি গ্রহণ করেন। ঘাতক মা রিতা বেগমকে কারাগারে প্রেরণ করা হয়েছে। রিতা বেগম বটিয়াঘাটা উপজেলার গাওঘরা গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, বাচ্চাটি জন্ম নেওয়ার পর অতিরিক্ত কান্নাকাটি ও পায়খানা করতো। এতে বিরক্ত হয় শিশুটির মা রিতা বেগম। ঘটনার দিন গত বৃহস্পতিবার রাতে শিশুটি কান্নাকাটি করতে থাকে। রাতের খাবার খেয়ে বাড়ির সকলে ঘুমিয়ে পড়েন। সকলের অজান্তে মারিয়মকে ঘর থেকে বের করে বাড়ির পাশের পুকুরে ফেলে দিয়ে ঘরে এসে রিতা বেগম ঘুমিয়ে পড়ে।

সকালে ঘুম থেকে ওঠার পর ঐ বাড়িতে শুরু হয় হৈচৈ। সকলে খুঁজতে থাকেন শিশু মারিয়মকে। পরে বাড়ির পাশের একটি পুকুর থেকে শিশুটির ভাসমান লাশ উদ্ধার করা হয়।

একসময় তিনি হত্যাকাণ্ডের বিষয়টি সকলের কাছে স্বীকার করেন। শনিবার সন্ধ্যায় তাকে বটিয়াঘাটা থানার পুলিশ আটক করে। রাতে স্বামী সাইফুল বাদী হয়ে রীতা বেগমকে আসামি করে বটিয়াঘাটা থানায় হত্যা মামলা দায়ের করেন।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জালাল বলেন, গত শুক্রবার ভোর সোয়া ৬ টার দিকে মারিয়মের ভাসমান লাশ উদ্ধার করে থানায় খবর দিলে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

ঘাতক মা রীতা বেগম প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে।

রবিবার তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছে। তবে স্বীকারোক্তির কাগজপত্র হাতে পাওয়ার পর জানাতে পারবো আদালতে তিনি জবানবন্দিতে কী বলেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়