শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২২, ০৩:৩৬ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২২, ০৩:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরসিংদীতে গলাকাটা লাশ উদ্ধার

গলাকাটা লাশ

মাহবুব সৈয়দ, নরসিংদী : পলাশে মনির হোসেন (৪০) নামে এক দিনমজুরকে নিজ বাড়ির উঠানেই হাত-মুখ বেঁধে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে  উপজেলার গজারিয়া ইউনিয়নের নরসিংহারচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মনির  হোসেন নরসিংহারচর গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

তিনি পেশায় একজন  দিনমজুর ছিলেন। থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১ টার দিকে নিহত মনির হোসেনের মুঠোফোনে একটি কল আসে। পরে নিহত মনির  হোসেন তার স্ত্রী কোহিনুর বেগমের ওড়না কাধে দিয়ে ঘর থেকে বের হয়ে রাতে  আর ঘরে ফেরেনি।

ভোরে ফজরের নামাজ পড়ার জন্য নিহত মনির হোসেনের বাবা  জামাল উদ্দিন ঘর থেকে বের হলে বাড়ির উঠানেই ঘরের দরজার সামনে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ছেলে মনির হোসেনের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখতে পায়। পরে বাবা জামাল উদ্দিনের আত্মচিৎকারে বাড়ির মানুষসহ আশপাশের মানুষ ছুটে  আসে।

পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায়  নিয়ে আসে।

এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, রাতের আধাঁরে দিনমজুর মনির হোসেনকে গলাকেটে হত্যা করার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কে বা কারা রাতে ফোন করে মনির  হোসেন কে ঘর থেকে বের করে নিয়ে এই ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা  যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

এছাড়া নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই  ঘটনায় পলাশ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়