শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৫, ১১:৫৮ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাংকের ৯১৮ কোটি টাকা আত্মসাৎ : এস আলমের ছেলেসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা

ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়ে মুনাফাসহ ৯১৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আহসানুল আলমসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আহসানুল বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের (এস আলম) ছেলে।

মঙ্গলবার দুদক থেকে মামলাটি করা হয় জানিয়েছেন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মো: আক্তার হোসেন।

তিনি সাংবাদিকদের জানান, ইসলামী ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ করপোরেট শাখা থেকে ৮২৭ কোটি ৪২ লাখ ১৫ হাজার ৪২৫ টাকা ঋণ নেয়া হয়, যা মুনাফাসহ ৯১৮ কোটি ৫৭ লাখ ৫৪ হাজার ৭১৮ টাকায় দাঁড়িয়েছে। এই বিপুল অর্থ আত্মসাৎ, অর্থের প্রকৃত উৎস্য গোপন এবং স্থানান্তরের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পারস্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, জালজালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে টাকা নিয়ে আত্মসাৎ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়