শিরোনাম
◈ 'ফ্রি ইমরান খান’ ‌লেখা টি-শার্ট প‌রে মাঠে ঢুকতে বাধা, সিদ্ধান্ত পাল্টালো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ০৮:৪৭ সকাল
আপডেট : ০২ মে, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় ৬ বছরের শিশু ধর্ষণ, কিশোর আটক 

আবুল কালাম আজাদ, নাঙ্গলকোট প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে । গুরুতর অবস্থায় উদ্ধার করে শিশুটিকে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

ঘটনাটি ঘটেছে, নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড পাটোয়ার উত্তর পাড়া জামে মসজিদের ইমামের কক্ষে।  

জানা যায়, হেসাখাল ইউনিয়ন ৮নং ওয়ার্ডের পাটোয়ার উত্তর পাড়া জামে মসজিদে কিছুদিন  আগে একই ইউনিয়নের হিয়াজোড়া গ্রামের রবিন (১৬) কে মোয়াজ্জেম হিসাবে রাখেন স্থানীয় এলাকাবাসী।

তারই সুবাধে আজ বুধবার (১০ জুলাই) পাটোয়ার উত্তর পাড়া ইমান হোসেনের মেয়ে শিশু জান্নাতুল ফেরদাউস আফরিন (৬) খেলার ছলে সন্ধ্যা ৬ টায় মসজিদের সামনে আসলে মসজিদের মোয়াজ্জেন কৌসলে তার কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায় শিশুটির চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে শিশু জান্নাতুল ফেরদাউস আফরিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এবং ধর্ষণকারী রবিনকে আটক করে।

শিশু আফরিনকে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত ডাক্তার অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন । পরে খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশ এসে ধর্ষণকারী রবিনকে আটক করে থানায় নিয়ে যায়।

এবিষয়ে নাঙ্গলকোট অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী বলেন, শিশু আফরিন উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়