শিরোনাম
◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার ◈ ভোজ্যতেল সংকটের আশঙ্কা নেই, নজরদারি বাড়াবে সরকার ◈ দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার ◈ নিউজিল্যান্ডকে হা‌রি‌য়ে ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার  ◈ এল‌চে‌কে ৪-১ গো‌লে হারা‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ রাজধানীর সড়কে তীব্র যানজট, ইফতারের আগে হাজারো মানুষের ভোগান্তি ◈ ঈদ সামনে রেখে আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

প্রকাশিত : ১৬ মে, ২০২৪, ০৯:০৪ রাত
আপডেট : ১৬ মে, ২০২৪, ০৯:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উখিয়ায় এনজিও কর্মীর মরদেহ উদ্ধার 

কায়সার হামিদ, উখিয়া: [২] কক্সবাজারের উখিয়ার কোটবাজারে আবদুল্লাহ আল মাসুদ নামের এক এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা তিনি আত্মহত্যা করেছেন। আবদুল্লাহ আল মাসুদ বড় মহেশখালীর ফকিরাঘোনা এলাকার সিএনজিচালিত অটোরিকশা চালক মোহাম্মদ শফির ছেলে। 

[৩] বুধবার রাতে উপজেলার কোটবাজার দক্ষিণ স্টেশনের ঝাউতলার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই বাসা ভাড়া নিয়ে থাকতেন আবদুল্লাহ আল মাসুদ। তিনি এনআরসি নামে একটি এনজিওতে চাকরি করেন বলে জানা গেছে।

[৪] রত্নাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিম কায়সার জানান, ৫ মাস আগে মাসুদ বাসাটি ভাড়া নেন। প্রতিদিন তিনি মটর থেকে পানি নিতেন। বুধবার পানির জন্য না এলে বাসার মালিকসহ স্থানীয়রা খোঁজ নিতে তার বাসায় যান। এরপর জানালা দিয়ে তারা দেখতে পান উপরে একটি রশি ঝুলছে, নিচে একটি চেয়ারে তার মরদেহ পড়ে আছে। তখন তারা পুলিশকে খবর দেন। 

[৫] এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হোসেন বলেন, তিনি যে আত্মহত্যা করেছেন তার প্রমাণ পাওয়া গেছে। তার পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়