শিরোনাম
◈ যে জুলাই সনদে বিএনপি সই করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো: প্রধানমন্ত্রী ◈ ৩০০ প্লাস্টিকের ড্রাম দিয়ে অবিশ্বাস্যভাবে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার!(ভিডিও) ◈ নতুন শ্রমবাজারে নজর, বিদেশে লবিস্ট নিয়োগের পরিকল্পনা প্রধানমন্ত্রীর ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: দারুন চাপে মধ্যবিত্ত, খরচ কমিয়ে চলছে না জীবন ◈ আবা‌রো লিভারপুলকে হারিয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সেমিফাইনালে পিএসজি ◈ দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম ◈ ভারতে বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে ১৪ জন নিহত ◈ মানবতাবিরোধী অপরাধ মামলায় নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ◈ মধ্যপ্রাচ্যে রপ্তানি অর্ধেকে নেমে গেছে, আটকে আছে বহু চালান ◈ যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে হরমুজ প্রণালি সচল রাখতে ইউরোপের পরিকল্পনা

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৪, ০৫:২৩ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২৪, ০৫:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোনারগাঁয়ে ৪৯ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

মোশতাক আহমেদ, নারায়ণগঞ্জ: [২] জেলার সোনারগাঁয়ে ৪৯ লাখ টাকার জাল নোটসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

[৩] গ্রেপ্তাররা হলো- জেলার সোনারগাঁও থানার নানাখী গ্রামের মৃত রোস্তম আলীর ছেলে মো. আ. রহমান (৫২) ও একই গ্রামের মৃত আজিম উদ্দীনের ছেলে মো. বাবুল (৬০)।

[৪] গতকাল শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার নানাখী বাজার সংলগ্ন ফজল খানের মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

[৫] পুলিশ জানায়, গ্রেপ্তার মো. বাবুলের মেয়ের জামাই মো. সাহাবুদ্দিন জালনোট প্রস্তুত পূর্বক গ্রেপ্তারদের কাছে সরবরাহ করেন। গ্রেপ্তাররা বিভিন্ন ধর্মীয় উৎসব (ঈদ, পূজা, পহেলা বৈশাখ) ও বিভিন্ন সময় ঢাকা-নারায়ণঞ্জসহ আশ-পাশের সকল জেলায় জালনোট বিক্রয় করে থাকে।

[৬] নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, পিপিএম (বার) জানান, জালনোট প্রস্তুতকারক সাহাবুদ্দিনসহ এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং জালনোট তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম (ল্যাপটপ/কম্পিউটার, প্রিন্টার, কালি, পেপার, ডাইস) উদ্ধারের অভিযান অব্যাহত আছে। পলাতক আসামি সাহবুদ্দিনের বিরুদ্ধে জালনোট প্রস্তুত সংক্রান্তে একাধিক মামলা রয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধেও সোনারগাঁও থানায় মারামারির মামলা রয়েছে।

[৭] তিরি আরও জানান, এ ঘটনায় সোনারগাঁও থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়