শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৪, ০৭:২২ বিকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২৪, ০৭:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদে কারাগারে বন্দিদের জন্য বিশেষ আয়োজন

সুজন কৈরী: [২] পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ সারাদেশের বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করে কারা কর্তৃপক্ষ। 

[৩] ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, সাড়ে ৮ হাজার বন্দির হিসাব করে এবার ঈদে বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। প্রত্যেক বন্দিকে দেওয়া হয়েছে ৩০০ গ্রাম গরুর মাংস। সাধারণ দিনের চাইতে ঈদের দিন মাংসের পরিমাণ বেশি দেওয়া হচ্ছে।

[৪] তিনি জানান, ঈদের দিন সকালে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সব বন্দিকে দেওয়া হয় মিষ্টি, পায়েস ও মুড়ি। দুপুরে দেওয়া হয়েছে পোলাও, মুরগির রোস্ট, গরুর মাংস, হিন্দু বন্দিদের খাসির মাংস। পাশাপাশি দেওয়া হয়েছে মিষ্টি, কোমল পানীয় শসা ও লেবু। ছিল পান-সুপারিও। ঈদের রাতে দেওয়া হবে ভাত, মাছ, আলুর দম ও ডিম।

[৫] জেল সুপার আরও জানান, এবার ঈদুল ফিতর উপলক্ষ্যে কারা বন্দিদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে কারাগারের ময়দানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। সেখানে কর্মকর্তা স্টাফসহ বন্দিরা একত্রে ঈদ জামাত আদায় করেছেন। যে বন্দিরা ময়দানে আসেনি, তারা ওয়ার্ডে-ওয়ার্ডে ঈদের জামাত আদায় করেছেন। সম্পাদনা : কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়