শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৪, ০৩:৫৫ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২৪, ০৩:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহে সাবেক শ্রমিকলীগ নেতার মরদেহ উদ্ধার, আটক ৩

তারাকান্দা, ময়মনসিংহ: [২] উপজেলার কাকনি গ্রামের সাদেকুল ইসলাম ইসলাম (৪৮) নামে এক সাবেক শ্রমিক লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত পরিবারের দাবি জমিসংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাব হত্যা করে গাছে ঝুলনো হয়েছে।

[৩] নিহত সাদেকুল ইসলাম উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কাকনি ইউনিয়ন আওয়ামী লীগের কৃষক লীগের সভাপতি ছিলেন।

[৪] পারিবারিক সূত্রে জানা যায়, গত (৪ মার্চ) সোমবার সন্ধ্যার পর থেকে আর বাসায় ফিরেনি, সকালে উঠে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় পরিবার ও স্থানীয় এলাকাবাসী।

[৫] নিহতের ছেলে মাহমুদুল হাসান বলেন, আমার বাবা আত্মহত্যা করেনি। পরিকল্পিতভাবে আমার চাচা আনোয়ার হোসেন গংরা হত্যা করে গাছের ঢালে ঝুলিয়েছে। তিনি আরও জানান, দীর্ঘদিন জমি জমার সংক্রান্ত বিরোধ চলে আসছিল তারা এ হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযোগ করেন।

[৬] এ বিষয়ে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মোঃ ওয়াজেদ আলী জানান, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে নিহত  -সাদেকুল ইসলামের বড়ভাই আনোয়ার হোসেন (৬০) এবং আনোয়ার হোসেনের দুই ছেলে দেলোয়ার হোসেন (৩০) ও মোঃ আজাদ মিয়া (২৫)।

[৭] মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিস্তারিত বলা যাবে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ