শিরোনাম
◈ বাংলাদেশিদের শ্রমে সমৃদ্ধ গ্রিসের স্ট্রবেরি শিল্প, নেই প্রাপ্য স্বীকৃতি ◈ ডিজিটাল ব্যাংকিংয়ে নতুন ঋণসুবিধা, বিল-রিচার্জে মিলবে ৫ হাজার টাকা ◈ ঋণ সংকোচনে হুমকিতে গ্রামীণ অর্থনীতি, বাড়ছে শঙ্কা ◈ নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন ◈ ‘হাসিনা কার্ড’ ঘিরে নতুন টানাপোড়েন, বাংলাদেশ-ভারত সম্পর্কে আস্থার সংকট ◈ দেবিদ্বারে গৃহবধূকে হত্যা: টুকরা টুকরা অংশ উদ্ধার, পাওয়া যায়নি মাথা ও পা ◈ দেশ ও মানুষের কল্যাণে মানবিকতা নিয়ে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত, ১১ দলীয় জোটের একক প্রার্থী চূড়ান্ত হবে রোববার ◈ কানাডায় ভারতীয়দের ওপর কড়াকড়ি, ৬ মাসে বহিষ্কার ৩,৩২৩ ◈ বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খসড়া নীতিমালা নিয়ে আলোচনাকে 'কাল্পনিক ও অসত্য' বলল সরকার

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৪, ০৯:৩৪ রাত
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২৪, ০৯:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় মোবাইলে উত্তরপত্র পাঠিয়ে শিক্ষক ও অফিস সহকারি আটক

কুমিল্লা প্রতিনিধি: [২] চলমান এসএসসি পরীক্ষার গণিত প্রশ্ন ফাঁসের অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রামে শিক্ষকসহ দুজনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

[৩] রোববার (২৫ ফেরুয়ারি) সকালে উপজেলার মুন্সীরহাট উচ্চবিদ্যালয় কেন্দ্রে ঘটনা ঘটেছে। আটককৃতরা হলেন চৌদ্দগ্রামের ফেলনা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাদাত হোসেন ও উনকোট উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী সুখরঞ্জন দাস। বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জে পি দেওয়ান। 

[৪] এ বিশ্ব চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার  জে পি দেওয়ান সাংবাদিকদের বলেন, ‘রোববার এসএসসি গণিত পরীক্ষা চলাকালীন গোপন সংবাদে মাধ্যমে জানতে পারি মুন্সীরহাট উচ্চবিদ্যালয় কেন্দ্রের পাশের মার্কেটে একটি চক্র গণিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে। পরে তাৎক্ষণিক ওই মার্কেটে অভিযান চালিয়ে শাহাদাত হোসেন ও সুখরঞ্জন দাস নামে দুজনকে আটক করি। তাদের কাছ থেকে গণিত প্রশ্ন পাওয়া যায় এবং স্মার্টফোনের মাধ্যমে গণিতের প্রশ্নপত্রের সমাধান শিক্ষার্থীদের সরবরাহ করছিলেন।’ 

[৫] ইউএনও আরও বলেন, ‘আমরা তাদের হেফাজত থেকে দুটি স্মার্টফোন ও একটি গণিত গাইড বই জব্দ করি। আটককৃতরা প্রশ্নপত্র ফাঁসের কথা স্বীকার করেছে।’ ইউএনও জেপি দেওয়ান আরও বলেন, ‘আটককৃত শাহাদাত হোসেন ও সুখরঞ্জন দাসকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’ 

[৬] এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা  বলেন, ‘মুন্সীরহাট উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের পাশের একটি ভবন থেকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশ্ন ফাঁসের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে আমাদের হাতে সোপর্দ করেছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন মহল যে দিক- নির্দেশনা দেবে, আমরা সেভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’ 


প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়