শিরোনাম
◈ ভারতে ‌গি‌য়ে নিজ দ‌ল জিম্বাবু‌য়ের খেলা দেখার মতো অর্থ নেই ভক্তদের ◈ প্রোটিয়াদের কাছে বিধ্বস্ত, এখন সমীকরণের জালে ভারত ◈ শিক্ষকের আচরণ পাচ্ছি না, আপনারা জাতিকে কী দেবেন: শিক্ষামন্ত্রীর এক প্রশ্নে নাজেহাল শিক্ষক নেতারা! (ভিডিও) ◈ ৩০ বিলিয়ন ডলার ঋণ শোধে বড় চ্যালেঞ্জে সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে আলোচনায় যারা ◈ সংরক্ষিত আসনে সংসদে যেতে চান রাজপথে দীর্ঘ আন্দোলন ওটকশোর বিএনপি নেত্রীরা ◈ নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে : মির্জা ফখরুল (ভিডিও) ◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:০২ বিকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

বাবুল আক্তার, চৌগাছা: [২] চৌগাছায় ৮ বছরের শিশু ধর্ষনের অভিযোগ উঠেছে। শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালের ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আব্দুল মজিদ মন্ডল (৬৮) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

[৩] ২১ ফেব্রুয়ারি বেলা ১২ টার দিকে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে জানিয়েছেন তার বাবা। আব্দুল মজিদ উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। পুলিশ অভিযোগ পেয়ে তাকে আটক করে আদালতে পাঠিয়েছেন।

[৪] এ ঘটনায় শিশুটির বাবা চৌগাছা থানায় লিখিত অভিযোগ করে জানিয়েছেন, বুধবার বেলা ১২টার দিকে ৩য় শ্রেণিতে পড়ুয়া শিশু মেয়ে তার নিজ বাড়ির পাশে খালি জায়গায় বন্ধুদের সঙ্গে খেলা করছিল। সে সময় প্রতিবেশি আব্দুল মাজিদ তার মুখ চেপে নিজ কক্ষে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়ি গিয়ে তার মাকে ঘটনাটি জানালে তৎক্ষণাৎ তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

[৫] শিশুটির আপন বড় বোন বলেন, এর আগে এই আব্দুল মাজিদ আমাকে ধর্ষণের চেষ্টা করেছিলেন।

[৬] উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আল ইমরান বলেন, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রেফার করা হয়েছে।

[৭] চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়