শিরোনাম
◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির ◈ শেখ হাসিনাকে ছাপিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:২৯ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাইওয়ে পুলিশের ট্রাফিক জরিমানা আদায় করবে কমিউনিটি ব্যাংক

হারুন-অর-রশীদ, ফরিদপুর: [২] হাইওয়ে পুলিশের মাদারীপুর অঞ্চলের ই-ট্রাফিক জরিমানা কালেকশন প্রক্রিয়াটি এখন অতি সহজে কমিউনিটি ব্যাংকের সকল অ্যাকাউন্ট হোল্ডার ছাড়াও যে কোন ডেবিট কিংবা ক্রেডিট কার্ড হোল্ডাররা সহজে পরিশোধ করতে পারবেন। এছাড়া বাংলা কিউআর কোডের মাধ্যমেও ট্রাফিকের জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে প্রদান করে মামলা ভাঙানো যাবে।

[৩] এই সম্পূর্ণ ডিজিটাল পক্রিয়াটি যাতে অতি সহজে ও দ্রুত সমাধান করা যায় এই নিমিত্ত কমিউনিট ব্যাংক বাংলাদেশ পিএলসি ও হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিওনের সঙ্গে একটি চুক্তি সম্পাদিত হয়েছে। 

[৪] মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে এ চুক্তির শুভ উদ্বোধন করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ. কে. আজাদ। 

[৫] ফরিদপুর সদর উপজেলা অডিটোরিয়াম অনুষ্ঠিত এ চক্তি সম্পাদন অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিওনের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাহিনুর আলম খানের (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- কমিউনিটি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও হেড অব এডিসি জাহির আহমেদ, আইটি বিভাগের এভিপি ফাইম উল আওয়াল, আইটি বিভাগের এফএভিপি আমিরুল ইসলাম, কমিউনিটি ব্যাংকের ফরিদপুর জেলার প্রতিনিধি হারুন-অর-রশীদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

[৬] পর্যায়ক্রমে এই সেবাটি সারা বাংলাদেশে পুলিশের সকল জেলা ও মেট্রোপলিটন এলাকায় পাওয়া যাবে বলে জানান কমিউনিটি ব্যাংকের এডিসি প্রধান জাহির আহামেদ।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়