শিরোনাম
◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে ◈ মব কালচার আর অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ, আলোচনার বিষয় জানা যায়নি  ◈ উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেল শোধনাগারে ধোঁয়া উড়ছে

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৭:২০ বিকাল
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২৩, ০২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাক- প্রাইভেটকার সংঘর্ষ, বেরিয়ে এলো আড়াই মণ গাঁজা

আবুল হাসনাত, ব্রাহ্মণবাড়িয়া: [২] আশুগঞ্জে একটি প্রাইভেটকার থেকে ৯৪ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ ডিসেম্বর) ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর হোটেল উজানভাটির সামনে এ ঘটনা ঘটে।

[৩] গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার বিজয়নগর উপজেলার কালিসীমা গ্রামের রাজিব মিয়া (৩০), সরাইল উপজেলার বেড়তলার জাহাঙ্গীর (২২) ও কিশোরগঞ্জ জেলার ভৈরবের স্বপন (৪০)।

[৪] আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমদ জানান, ঢাকাগামী একটি প্রাইভেটকার যাওয়ার পথে ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। ঘটনাস্থলে এক পর্যায়ে পুলিশ প্রাইভেটকারের পেছনে গাঁজার স্তুপ দেখতে পেয়ে উদ্ধার করে। এই ঘটনা তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়