শিরোনাম
◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ? ◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৩, ০৭:১৩ বিকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২৩, ০৭:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবীগঞ্জে বিষ্ফোরক মামলায় যুবদল নেতা রিপন গ্রেপ্তার

কিবরিয়া চৌধুরী, হবিগঞ্জ: [২] নবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে শাহেদুল ইসলাম চৌধুরী রিপন (৪৫) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় নবীগঞ্জ পৌরসভার চরগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

[৩] শাহেদুল ইসলাম চৌধুরী রিপন চরগাঁও গ্রামের সামছুল ইসলাম চৌধুরীর ছেলে ও নবীগঞ্জ পৌর যুবদলের সাবেক আহবায়ক। রিপনকে গত ৯ নভেম্বর নবীগঞ্জ থানায় বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

[৪] নবীগঞ্জ থানার (ওসি) মো. মাসুক আলী বলেন, গত ৮ নভেম্বর নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিএনপির নাশকতার চেষ্টা করে পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটায় এবং পুলিশের উপর হামলা করে। এঘটনার পর পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে, এই মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে শাহেদুল ইসলাম চৌধুরী রিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ