শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৩, ০১:১৪ দুপুর
আপডেট : ৩০ নভেম্বর, ২০২৩, ০১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাবনা-৪ আসনে মনোনয়ন জমা দিলেন গালিবুর রহমান শরীফ

রিয়াদ ইসলাম, ঈশ্বরদী: [২] দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গালিবুর রহমান শরীফ। 

[৩] বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। 

[৪] তিনি প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

[৫] এসময় সাংবাদিকদের তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মানুষের কাছে ডিজিটাল বাংলাদেশের ওয়াদা করেছিলেন। তিনি তার ওয়াদা পালন করেছেন। তার কল্যাণে বাংলাদেশ ডিজিটালাইজড হয়েছে। প্রধানমন্ত্রী আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের আহ্বান জানিয়েছেন। সেজন্য আমি মনে করি, এবারের নির্বাচনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

[৬] এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি  মোহাম্মদ রশিদুল্লাহ, ঈশ্বরদী পৌরসভায় মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, পাকশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুল রহমান হব্বুল, লক্ষীকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছ উর রহমান শরীফ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোকলেছুর রহমান মিন্টু, পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু, সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা মহিলা বিষয়ক সম্পাদক মেহজাবিন শিরিন পিয়া ও জেলা আওয়ামী লীগের সদস্য বশির আহম্মেদ বকুল প্রমুখ।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়